Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাট ফের ব্যর্থ, কিউয়ি পেসারদের দাপটে প্রথম দিনেই ব্যাকফুটে ভারত

দ্য ওয়াল ব্যুরো: ওয়েলিংটনের ছবিটাই ফের দেখা গেল ক্রাইস্টচার্চে। ফের টসে হারলেন বিরাট কোহলি। সবুজ পিচে ফের বল নিল নিউজিল্যান্ড। কিউয়ি পেস বোলারদের দাপটে ফের ব্যর্থ ভারতীয় ব্যাটিং। পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারি ছাড়া কেউ রান পেলেন ন

বিরাট ফের ব্যর্থ, কিউয়ি পেসারদের দাপটে প্রথম দিনেই ব্যাকফুটে ভারত

শেষ আপডেট: 29 February 2020 06:51

দ্য ওয়াল ব্যুরো: ওয়েলিংটনের ছবিটাই ফের দেখা গেল ক্রাইস্টচার্চে। ফের টসে হারলেন বিরাট কোহলি। সবুজ পিচে ফের বল নিল নিউজিল্যান্ড। কিউয়ি পেস বোলারদের দাপটে ফের ব্যর্থ ভারতীয় ব্যাটিং। পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারি ছাড়া কেউ রান পেলেন না। প্রথম দিনেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। জবাবে অনেক আত্মবিশ্বাসী ব্যাটিং করলেন নিউজিল্যান্ডের ওপেনাররা। ফলে প্রথম দিনেই অনেকটা চাপে পড়ে গেলেন বিরাটরা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ৭ রানের মাথায় ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত। তারপর পৃথ্বীর সঙ্গে পার্টনারশিপ গড়েন অভিজ্ঞ পূজারা। বেশ সাবলীল দেখাচ্ছিল পৃথ্বীকে। দ্রুত রান তুলছিলেন তিনি। কিন্তু ৫৪ রান করে জেমিসনের বলে পৃথ্বী আউট হওয়ার পরেই ধস নামল ভারতীয় ব্যাটিংয়ে। ফের ব্যর্থ বিরাট ও রাহাণে। বিরাট ৩ ও রাহাণে ৭ করে আউট হলেন। দু'জনকেই আউট করলেন সাউদি। চলতি সিরিজে সাউদির বলে বিরাটের আউট হওয়ার ট্রেন্ড বজায় থাকল। পূজারা ও বিহারি ভারতের ইনিংসকে ধরার চেষ্টা করেন। এই দু'জনের ব্যাটিংয়ে ২০০ রানের গণ্ডি টপকায় ভারত। কিন্তু পূজারা ৫৪ ও বিহারি ৫৫ রানে আউট হতেই ভারতের সব প্রতিরোধ শেষ হয়ে গেল। শেষ উইকেটে কিছুটা লড়লেন মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাহ। অবশেষে ২৪২ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের তরুণ পেস বোলার কাইল জেমিসন ৫ উইকেট নিলেন। জবাবে ব্যাট করতে নেমে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ব্লান্ডেল ও টম ল্যাথাম। সবুজ উইকেটে কী ভাবে ব্যাট করতে হয় তা যেন ভারতীয় ব্যাটসম্যানদের শেখালেন তাঁরা। রানের গতি ধীরে হলেও উইকেট আসেনি। উমেশ যাদব, বুমরাহ ও শামির পেস ও সুইংয়ের দুরন্ত মোকাবিলা করলেন তাঁরা। প্রথম দিন কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান নিউজিল্যান্ডের। ল্যাথাম ২৭ ও ব্লান্ডেল ২৯ করে ব্যাট করছেন। প্রথমে দুরন্ত বোলিং, তারপর সাবলীল ব্যাটিংয়ে প্রথম দিনই টেস্টে কব্জা অনেকটাই জমিয়ে নিল নিউজিল্যান্ড।

```