Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নির্বাসন উঠল দেবরাজ-অভ্রর, জরিমানা কমল ডিকা-মেহেতাবের

দ্য ওয়াল ব্যুরো: স্বস্তি ফিরল ইস্টবেঙ্গলে। স্বস্তি ফিরল ইস্টবেঙ্গলের তরুণ ম্যানেজার দেবরাজ চৌধুরী এবং গোলরক্ষক কোচ অভ্র মণ্ডলের। পিয়ারলেস ম্যাচে গণ্ডগোলের জেরে দেবরাজ এবং অভ্রকে বেনজির তৎপরতায় শাস্তি দিয়েছিল আইএফএ। শাস্তি কমানোর আবেদন জানান

নির্বাসন উঠল দেবরাজ-অভ্রর, জরিমানা কমল ডিকা-মেহেতাবের

শেষ আপডেট: 14 September 2019 14:02

দ্য ওয়াল ব্যুরো: স্বস্তি ফিরল ইস্টবেঙ্গলে। স্বস্তি ফিরল ইস্টবেঙ্গলের তরুণ ম্যানেজার দেবরাজ চৌধুরী এবং গোলরক্ষক কোচ অভ্র মণ্ডলের। পিয়ারলেস ম্যাচে গণ্ডগোলের জেরে দেবরাজ এবং অভ্রকে বেনজির তৎপরতায় শাস্তি দিয়েছিল আইএফএ। শাস্তি কমানোর আবেদন জানানো হয়েছিল লাল-হলুদের পক্ষ থেকে। শনিবার আইএফএ জানিয়ে দিল, দেবরাজ ও অভ্রর উপর থেকে নির্বাসন তোলা হল। বদলে দু’জনকেই দিতে হবে ৭৫ হাজার টাকা করে জরিমানা।

ওই ম্যাচের পর শাস্তি পেতে হয়েছে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার লালরিন্ডিকা রালতে এবং ডিফেন্ডার মেহেতাব সিং-কে। তাঁদের এক ম্যাচ করে নির্বাসন ও একলক্ষ টাকা করে জরিমানা করেছিল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। নির্বাসন থাকায় গত কালীঘাট ম্যাচে খেলতে পারেননি তাঁরা। এ দিন আইএফএ জানাল, ডিকা-মেহেতাবের জরিমানা এক লক্ষ টাকা থেকে কমিয়ে ৭৫ হাজার টাকা করা হল।

আইএফএ-এর শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকেও দেবরাজের শাস্তি নিয়ে দ্বিমত ছিল। কারণ তাদের কাছে যে ফুটেজ ছিল, তাতে কোথাও দেখা যায়নি ইস্টবেঙ্গলের সর্বকনিষ্ঠ ম্যানেজার রেফারির গায়ে হাত তুলছেন। ফলে পরের ম্যাচ থেকেই ফের ইস্টবেঙ্গল ডাগআউটে দেখা যেতে পারে দেবরাজকে।


```