Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ঘরোয়া লিগের প্রথম দফার সূচি ঘোষণা আইএফএ-এর

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ডের সূচি আগেই ঘোষিত হয়েছিল। সোমবার বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএফ ঘোষণা করে দিল প্রথম দফার ঘরোয়া লিগের সূচি। আপাতত ২৬ জুলাই থেকে ১৪ অগস্ট পর্যন্ত সূচি ঘোষণা করেছে আইএফএ। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দুটি করে ম্যাচ এবং

ঘরোয়া লিগের প্রথম দফার সূচি ঘোষণা আইএফএ-এর

শেষ আপডেট: 22 July 2019 14:32

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ডের সূচি আগেই ঘোষিত হয়েছিল। সোমবার বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএফ ঘোষণা করে দিল প্রথম দফার ঘরোয়া লিগের সূচি। আপাতত ২৬ জুলাই থেকে ১৪ অগস্ট পর্যন্ত সূচি ঘোষণা করেছে আইএফএ। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দুটি করে ম্যাচ এবং মহামেডান স্পোর্টিং-এর তিনটি ম্যাচের সূচি ঘোষিত হয়েছে প্রথম দফায়। ২৬ তারিখ লিগের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান নামবে পিয়ারলেসের বিরুদ্ধে। সবুজ মেরুনের দ্বিতীয় খেলা ৬ অগস্ট কাস্টমসের বিরুদ্ধে। ৩১ জুলাই ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। লাল-হলুদের দ্বিতীয় ম্যাচ বিএসএস-এর বিরুদ্ধে ৯ অগস্ট। মহামেডানের তিনটি ম্যাচ যথাক্রমে ২৯ জুলাই এরিয়ান, ৮ অগস্ট সাদার্ন সমিতি এবং ১১ অগস্ট রেনবো। ডার্বির তারিখ ঘোষণা না হলেও মনে করা হচ্ছে ১৭ অগস্ট হতে পারে ওই ম্যাচ। আইএফএ জানিয়েছে, তিন প্রধানই তাদের ম্যাচ খেলবে নিজেদের মাঠে। ২৬ তারিখ থেকে ডুরান্ড শুরু হলেও, ঘরোয়া লিগের সূচির সঙ্গে কোনও সঙ্ঘাত হবে না বলেই দাবি আইএফএ-এর। তবে খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে কর্তা ও সমর্থকদের মধ্যে।

```