Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জয় হিমা দাসের

দ্য ওয়াল ব্যুরো: অনুর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফর্ম বজায় রাখলেন ভারতের সোনার মেয়ে হিমা দাস। জাকার্তা এশিয়ান গেমসে ৪০০ মিটার দৌড়ে রুপো জয় করলেন অসমের নগাঁও জেলার এই চাষার বেটি। রবিবার এশিয়ান গেমসে ৪০০ মিটার দৌড়ের ফাইনালে অল্পের জন্য সোন

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জয় হিমা দাসের

শেষ আপডেট: 26 August 2018 13:30

দ্য ওয়াল ব্যুরো: অনুর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফর্ম বজায় রাখলেন ভারতের সোনার মেয়ে হিমা দাস। জাকার্তা এশিয়ান গেমসে ৪০০ মিটার দৌড়ে রুপো জয় করলেন অসমের নগাঁও জেলার এই চাষার বেটি। রবিবার এশিয়ান গেমসে ৪০০ মিটার দৌড়ের ফাইনালে অল্পের জন্য সোনা হাতছাড়া হলো হিমা দাসের। ৪০০ মিটার দৌড়তে তিনি সময় নেন ৫০.৭৯ সেকেন্ড। ৫০.০৯ সেকেন্ডে ৪০০ মিটার শেষ করে সোনা জেতেন বাহরিনের সালমা নাসের। অর্থাৎ মাত্র .৭০ সেকেন্ডের জন্য সোনা হাতছাড়া হলো এই ১৯ বছরের বিস্ময় প্রতিভার। তবে সোনা ফসকালেও ৪০০ মিটার দৌড়ে নিজের ব্যক্তিগত রেকর্ড এ দিন করেন হিমা। টাম্পেরে'তে অনুর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়াতে তাঁর সময় লেগেছিল ৫১.৪৬ সেকেন্ড। এশিয়াডে লাগল ৫০.৭৯ সেকেন্ড। অর্থাৎ বোঝায় যাচ্ছে প্রতিনিয়ত আরও উন্নতি করে চলেছেন হিমা। অন্যদিকে ছেলেদের ৪০০ মিটার দৌড়েও রুপো জেতেন ভারতের মুহম্মদ আনাস। তিনি এই দূরত্ব অতিক্রম করতে সময় নেন ৪৫.৬৯ সেকেন্ড। অর্থাৎ শট পাটে তাজিন্দার পাল সিং তুরের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এ দিন জোড়া রুপো এল ভারতের ঝুলিতে। ব্যক্তিগত ও দলগত ইকুইস্ট্রেনেও জোড়া রুপো এল ভারতের জন্য। ব্যক্তিগত ইভেন্টে ফাওয়াদ মির্জা রুপো জেতেন। দলগত ইভেন্টে ফাওয়াদ মির্জা, রাকেশ কুমার, আশিস মালিক ও জিতেন্দর সিংয়ের দল রুপো জয় করে ভারতের হয়ে। দলগত কম্পাউন্ড তীরন্দাজি প্রতিযোগীতাতেও জোড়া সোনা জেতার সম্ভাবনা ভারতের সামনে। ভারতের পুরুষ ও মহিলা দল এ দিন সেমিফাইনালে জিতে ফাইনালে ওঠেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ব্যাডমিন্টনেও ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনালে পৌঁছেছেন সাইনা নেহওয়াল ও পি ভি সিন্ধু। অর্থাৎ ব্যাডমিন্টনেও এই প্রথম ভারতের জন্য দুটি পদক নিশ্চিত হয়েছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```