Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্র্যাকের পাশাপাশি উচ্চমাধ্যমিকেও সফল 'সোনার মেয়ে' হিমা

দ্য ওয়াল ব্যুরো: সবাই যখন উচ্চমাধ্যমিকের প্রস্তুতিতে ব্যস্ত তখন তিনি ব্যস্ত ছিলেন টুর্নামেন্টের প্রস্তুতিতে। শুধু তাই নয়, যখন রেজাল্ট বেরালো, তখনও তিনি ভারত থেকে ৬ হাজার কিলোমিটার দূরে পোল্যান্ডে ট্র্যাকে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু খেলার পাশ

ট্র্যাকের পাশাপাশি উচ্চমাধ্যমিকেও সফল 'সোনার মেয়ে' হিমা

শেষ আপডেট: 25 May 2019 12:35

দ্য ওয়াল ব্যুরো: সবাই যখন উচ্চমাধ্যমিকের প্রস্তুতিতে ব্যস্ত তখন তিনি ব্যস্ত ছিলেন টুর্নামেন্টের প্রস্তুতিতে। শুধু তাই নয়, যখন রেজাল্ট বেরালো, তখনও তিনি ভারত থেকে ৬ হাজার কিলোমিটার দূরে পোল্যান্ডে ট্র্যাকে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু খেলার পাশাপাশি যে পড়াশোনাতেও তিনি এতটা ভালো, তাও জানা গেল সম্প্রতি অসমে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরে। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন সোনার মেয়ে হিমা দাস। অসমিয়া ভাষায় লেটার মার্কসও পেয়েছেন তিনি। অসমে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরে শোরগোল পড়ে গিয়েছে ঢিং গ্রামে। কারণ সেই গ্রামের মেয়ে হিমা দাস উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছেন যে। আর তারপরেই গোটা গ্রামের লোক ভেঙে পড়েছে হিমার বাড়িতে। বাড়ির লোক ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। কিন্তু হিমা নিজে এ সব থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। তাঁর কাছে খবর অবশ্যই পৌঁছেছে। কিন্তু তারপরেও কোনও বাড়তি উচ্ছ্বাস নেই। কারণ, তিনি ব্যস্ত নিজের লক্ষ্যপূরণের প্রস্তুতিতে। হিমার সাফল্যে খুশি তাঁর মা জোনালি দাস। মেয়ে যে এত পরিশ্রমের পরেও এই রেজাল্ট করবে, তা তিনি ভাবতেও পারেননি। তাঁর বক্তব্য, "খেলার জন্য উচ্চমাধ্যমিকের আগে খুব কম পড়ার সময় পেয়েছিল হিমা। কিন্তু তার মধ্যেই পড়া চালিয়েও গিয়েছে ও। নিজের পরিশ্রমেই এই সাফল্য পেয়েছে হিমা। রেজাল্টের খবরে হিমা খুব খুশি। খেলার মধ্যেও ও যতটা পারবে পড়াশোনা চালিয়ে যাবে। এরপর ওর কলেজে পড়ার ইচ্ছে।" অনূর্ধ ১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০.৭৯ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন হিমা। তারপরেই দেশজুড়ে তাঁর নাম ছড়িয়ে পড়েছিল। হঠাৎ করেই ইয়ুথ সেনসেশন হয়ে উঠেছিলেন হিমা। অসমের ছোট্ট গ্রামের এই মেয়ের সাফল্যে গর্বিত হয়েছিল গোটা দেশ। মুহূর্তের মধ্যে তাঁকে 'সোনার মেয়ে' তকমায় ভূষিত করেছিল দেশ। ভবিষ্যতে হিমার লক্ষ্য অলিম্পিকসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রদক আনা। সেই লক্ষ্যেই আপাতত রাত দিন প্রস্তুতি চালাচ্ছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত হিমা।

আরও পড়ুন ইংল্যান্ড: ঘরের মাঠের অ্যাডভান্টেজ, নাকি প্রত্যাশার চাপ, জিতবে কে!


```