Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বপ্নভঙ্গ! লাল কার্ড দেখে ছিটকে গেলেন হিমা

দ্য ওয়াল ব্যুরো:  শুরুর আগেই থেমে গেল সোনার মেয়ের লড়াই৷ মেয়েদের ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে লাল কার্ড দেখে ট্র্যাক থেকে ছিটকে গেলেন হিমা দাস৷ ফলস স্টার্টের জন্য লাল কার্ড দেখে ইভেন্ট থেকে ছিটকে যেতে হল অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে

স্বপ্নভঙ্গ! লাল কার্ড দেখে ছিটকে গেলেন হিমা

শেষ আপডেট: 28 August 2018 13:13

দ্য ওয়াল ব্যুরো:  শুরুর আগেই থেমে গেল সোনার মেয়ের লড়াই৷ মেয়েদের ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে লাল কার্ড দেখে ট্র্যাক থেকে ছিটকে গেলেন হিমা দাস৷ ফলস স্টার্টের জন্য লাল কার্ড দেখে ইভেন্ট থেকে ছিটকে যেতে হল অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিটকে৷ একই কারণে ছিটকে যেতে হয় বাহরিনের অ্যাথলিটকেও৷ হিমা হতাশ করলেও পদকের সম্ভাবনা জিইয়ে রেখেছেন ভারতের আর এক অ্যাথলিট৷ ২০০ মিটারের প্রথম সেমিফাইনালে প্রথম হয়ে ফাইনালে পৌঁছেছেন দ্যুতি চাঁদ৷ দ্যুতি সময় নিয়েছেন ২৩ সেকেন্ড৷ চলতি এশিয়াডে এর আগে ১০০ মিটারে এর আগে দেশকে রুপো এনে দিয়েছেন দ্যুতি৷ রুপো জিতেছেন হিমাও৷ গত মাসে ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জেতেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস৷ মাত্র ১৮ বছর বয়সেই দেশের হয়ে সোনা জিতে ইতিহাস গড়েন অসমের এই অ্যাথলিট৷ ৪০০ মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হিমা সময় নিয়েছেন ৫১.৪৬ সেকেন্ড৷ রবিবার জাকার্তায়  মেয়েদের ৪০০ মিটার দৌড়ে রুপো জেতেন অসম কন্যা৷ ২০০ মিটারের ক্ষেত্রে অবশ্য হিটে খুব একটা ভালো করতে পারেননি হিমা। চতুর্থ স্থানে হিট শেষ করেন তিনি। কিন্তু বেস্ট লুসার হিসেবে জায়গা পান সেমিফাইনালে। সবার আশা ছিল সেমিফাইনালে হয়তো জ্বলে উঠবেন হিমা। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ম্যাচ থেকেই ছিটকে গেলেন তিনি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```