Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ সময়ে জীবনের অন্যতম সেরা গোল অ্যাজারের, লিগ কাপ থেকে ছিটকে গেল লিভারপুল

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের স্বপ্নের ফর্ম যেন বয়ে নিয়ে বেড়াচ্ছেন ইডেন অ্যাজার। তাঁর একক দক্ষতাকে হাতিয়ার করেই লিগ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল চেলসি। সেই সঙ্গে ছিটকে দিল অপ্রতিরোধ্য লিভারপুলকে। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি

শেষ সময়ে জীবনের অন্যতম সেরা গোল অ্যাজারের, লিগ কাপ থেকে ছিটকে গেল লিভারপুল

শেষ আপডেট: 27 September 2018 12:13

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের স্বপ্নের ফর্ম যেন বয়ে নিয়ে বেড়াচ্ছেন ইডেন অ্যাজার। তাঁর একক দক্ষতাকে হাতিয়ার করেই লিগ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল চেলসি। সেই সঙ্গে ছিটকে দিল অপ্রতিরোধ্য লিভারপুলকে। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি৷ দুই দলের আক্রমণই বিপক্ষ গোলকিপারদের কাছে প্রতিহত হত৷ দ্বিতীয়ার্ধে এরপর কর্নার থেকে লিভারপুলের একটি শট অল্পের জন্য পোস্টের উপর দিয়ে ঘা ঘেঁষে বেড়িয়ে যায়৷ ৫৮ মিনিটের মাথায় সাদিও মানের জোরালো শট প্রথম চেষ্টায় চেলসি গোলকিপার আটকে দেন৷ যদিও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি৷ ফিরতি বলে বাঁ-পায়ের ভলিতে গোল করে লিভারপুলকে ১-০ এগিয়ে দেন ড্যানিয়েল স্টারিজ৷ ৭৯ মিনিটে এরপর ফ্রি-কিক থেকে সমতা ফেরায় চেলসি৷ এবারও প্রথমবারের চেষ্টায় গোল আটকে দিয়েছিলেন লিভারপুল গোলরক্ষক৷ ফিরতি বলে দ্বিতীয়বারের চেষ্টায় গোল করে যান এমারসন৷ https://twitter.com/ChelseaFC/status/1045210906739773440 যখন সবাই ধরে নিয়েছেন অতিরিক্ত সময়ে গড়াবে খেলা, তখনই অ্যাজারের ম্যাজিক। প্রায় হাফ লাইনের কাছে বল ধরে তিন ডিফেন্ডারকে কাটিয়ে এক সতীর্থর সঙ্গে ওয়ান টু খেলেন অ্যাজার। তারপর ইনসাইড আউটসাইড ডজ করতে করতে তিন ডিফেন্ডারকে কাটিয়ে পোয়ঁছে যান লিভারপুল বক্সে। বক্সের বাঁ দিক থেকে কঠিন অ্যাঙ্গেলে ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে। আর ফিরে আসতে পারেনি লিভারপুল। অ্যাজারের এই গোল দেখার পর থেকে সোশ্যাল মিডিয়া উত্তাল। নেটিজেনরা সবাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন বেলজিয়াম অধিনায়ককে। গোলের প্রশংসা করেছেন বিপক্ষ কোচ ইয়ুর্গেন ক্লপও। বলেছেন তাঁর দেখা অন্যতম সেরা গোল। আর অ্যাজার? সাংবাদিকদের সামনে এই গোলকে নিজের সেরা তিন গোলের মধ্যেই রাখছেন তিনি।

```