বছর পয়লায় বিস্ফোরণ হার্দিকের, বলি অভিনেত্রীর সঙ্গে ছবি শেয়ার ভারতীয় অলরাউন্ডারের
দ্য ওয়াল ব্যুরো: চোটের কারণে বহুদিন মাঠের বাইরে তিনি। মাঝেমধ্যেই রিহ্যাবের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিনের মধ্যেই হয়তো ফের মাঠে নেমে পড়বেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে বছরের প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ায় বি
শেষ আপডেট: 1 January 2020 12:33
দ্য ওয়াল ব্যুরো: চোটের কারণে বহুদিন মাঠের বাইরে তিনি। মাঝেমধ্যেই রিহ্যাবের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিনের মধ্যেই হয়তো ফের মাঠে নেমে পড়বেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে বছরের প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালেন এই তরুণ অলরাউন্ডার।
এদিন বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন হার্দিক। ক্যাপশনে তিনি লেখেন, “ফায়ারওয়ার্ক দিয়ে নতুন বছর শুরু করলাম।” হার্দিকের এই পোস্টের পরেই আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই প্রশ্ন তুলছেন, তাহলে কি বলিউড অভিনেত্রীর সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন হার্দিক? নইল এভাবে ছবি পোস্ট করলেন কেন। কেউ বা আবার বলছেন বিরাট-অনুষ্কা, যুবরাজ-হেজেলের পর ফের আবার বলিউড-ক্রিকেটের যুগলবন্দি হতে চলেছে। মাত্র ১৬ ঘণ্টার মধ্যে প্রায় ১২ লক্ষ লাইক পড়েছে পোস্টটিতে।
https://www.instagram.com/p/B6vsadJlcUX/?utm_source=ig_web_copy_link
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হার্দিকের। তারপর থেকে দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন তিনি। নিজের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং প্রতিভার মাধ্যমে তিন ফরম্যাটের ক্রিকেটেই অন্যতম বড় নাম হার্দিক। কিন্তু বিশ্বকাপের পরেই চোট পান এই অলরাউন্ডার। তারপর থেকে আর ক্রিকেট মাঠে নামতে পারেননিও। অস্ত্রোপচারের পর রিহ্যাব করছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলে রাখা হয়েছে হার্দিককে। সেখানেই বোঝা যাবে কিউয়িদের বিরুদ্ধে সিরিজে তিনি দলে থাকবেন কিনা।

নাতাশা বিদেশি হলেও বলিউডে বেশ কয়েক বছর কাটিয়েছেন। রিয়েলিটি শো ‘বিগ বস’ ও ‘নাচ বলিয়ে’তে নজর কেড়েছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত ছোট চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সেভাবে বড় ব্রেক এখনও পাননি তিনি। অন্যদিকে হার্দিকও টক শো ‘কফি উইথ করণ’-এ মহিলাদের উদ্দেশে খারাপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। ক্ষমাও চাইতে হয়েছিল তাঁকে। সেইসব বিতর্ক সরিয়ে নতুন বছরে এক বিরাট ধামাকা দিলেন হার্দিক।