চব্বিশ নয়, ১২ ঘণ্টার মধ্যেই বোর্ডের শো'কজের জবাব দিলেন পান্ডিয়া
দ্য ওয়াল ব্যুরো: সময় পেয়েছিলেন ২৪ ঘণ্টা। কিন্তু ১২ ঘণ্টার মধ্যেই বোর্ডের করা শো'কজের জবাব দিলেন হার্দিক পান্ডিয়া। বোর্ডের কাছে ই-মেল করে নিজের বলা কথার জন্য দুঃখপ্রকাশ করেন ভারতের এই অলরাউন্ডার।
এই শো'কজের জবাবে পান্ডিয়া লিখেছেন, "আমি একটা
শেষ আপডেট: 10 January 2019 06:18
দ্য ওয়াল ব্যুরো: সময় পেয়েছিলেন ২৪ ঘণ্টা। কিন্তু ১২ ঘণ্টার মধ্যেই বোর্ডের করা শো'কজের জবাব দিলেন হার্দিক পান্ডিয়া। বোর্ডের কাছে ই-মেল করে নিজের বলা কথার জন্য দুঃখপ্রকাশ করেন ভারতের এই অলরাউন্ডার।
এই শো'কজের জবাবে পান্ডিয়া লিখেছেন, "আমি একটা চ্যাট শোয়ে অংশ নিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে ওই শোতে আমার করা কিছু মন্তব্য দর্শকদের জন্য অপমানজনক ও কুরুচিকর বলে মনে হবে। এই কথার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।" তিনি আরও বলেন, "আমি সবাইকে নিশ্চিত করে জানাতে চাই, এই মন্তব্যের পিছনে আমার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না এবং আমি কাউকে বা সমাজের কোনও একটি অংশকে খারাপ বোঝাতে চাইনি। এই শোয়ের ফরম্যাটের মধ্যে ভেসে গিয়ে আমার মুখ থেকে ওই কথা বেরিয়েছে। কিন্তু আমি মানি, যে কথা বলার সময় আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।" বোর্ডের ব্যাপারে পান্ডিয়া লেখেন, "আমি বিসিসিআইকে সবথেকে উপরে রাখি, এবং বলতে চাই এই ধরণের ঘটনা আর কোনও দিন হবে না।"
অস্ট্রেলিয়া সফরের আগে প্রযোজক-পরিচালক করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন এই দুই ক্রিকেটার। রবিবার সেই এপিসোড টেলিকাস্ট করা হয়। ওই শো’তে করণের করা প্রশ্নের উত্তরে রাহুল বলেন, একবার বাবা-মায়ের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন তিনি। এবং সেখানে তিনি তাঁর বাবা-মায়ের কাছে তাঁর কোনও মহিলার সঙ্গে সম্পর্কের কথা তিনি জানান। এবং সেই মেয়েকে দেখিয়ে তিনি বলেন, এই মেয়েটিই সেই মেয়ে। এরপরে হার্দিক পান্ডিয়া বলেন, তিনিও মেয়েদের ব্যাপারে তাঁর বাবা-মা’কে সব বলেন। এমনকী প্রথমবার কোন মহিলার সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়েছিল, সে কথাও তিনি নাকি মাকে জানিয়েছিলেন। তখন করণ জিজ্ঞাসা করেন, পার্টিতে পান্ডিয়া কেন মেয়েদের নাম জিজ্ঞাসা করেন না? এই প্রশ্নের উত্তরে পান্ডিয়া বলেন, “আমি দেখি মেয়েটির তরফ থেকে কীরকম আগ্রহ আসছে। আমি একটু কালো তো। তাই মেয়েদের তরফ থেকে কীরকম আগ্রহ আসছে সেটাই আগে দেখি।”
এই শো টিভিতে দেখানোর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। রাহুল ও পান্ডিয়া মহিলা বিরোধী ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেছেন বলে কমেন্ট আসতে থাকে। এরপর টুইটারে নিজের কথার জন্য ক্ষমাও চান পান্ডিয়া। তিনি লেখেন, “আমি ওই শোয়ের ফরম্যাটে একটু ভেসে গেছিলাম। কাউকে আঘাত দিয়ে আমি কিছু বলতে চাইনি। তাও আমার কথায় কারও যদি খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চাইছি।”
https://twitter.com/hardikpandya7/status/1082823344662171649
কিন্তু এই ক্ষমা চাওয়ার পরেও পরিস্থিতি ঠাণ্ডা হয়নি। বুধবার বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির তরফে দুই ক্রিকেটারকে শো কজ করা হয়। ১২ ঘণ্টার মধ্যে জবাব দিলেন পান্ডিয়া। কিন্তু রাহুলের তরফে কোনও জবাব এখনও আসেনি বোর্ডের কাছে।