Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গলের শতবর্ষ: ১৮ অগস্ট চাঁদের হাট বসতে চলেছে বেহালায়

দ্য ওয়াল ব্যুরো: ক্লাবের তরফে তো অনুষ্ঠান হচ্ছেই। জায়গায় জায়গায় মিছিলও করছেন সমর্থকরা। এ বার লাল-হলুদ সমর্থকদের উদ্যোগে চাঁদের হাট বসতে চলেছে বেহালায়। মঞ্চের নাম দেওয়া হয়েছে ‘আমাদের শতবর্ষ।’ লাল-হলুদ সমর্থকদের এই মঞ্চের উদ্যোগেই আগামী ১৮ অ

ইস্টবেঙ্গলের শতবর্ষ: ১৮ অগস্ট চাঁদের হাট বসতে চলেছে বেহালায়

শেষ আপডেট: 10 August 2019 14:43

দ্য ওয়াল ব্যুরো: ক্লাবের তরফে তো অনুষ্ঠান হচ্ছেই। জায়গায় জায়গায় মিছিলও করছেন সমর্থকরা। এ বার লাল-হলুদ সমর্থকদের উদ্যোগে চাঁদের হাট বসতে চলেছে বেহালায়। মঞ্চের নাম দেওয়া হয়েছে ‘আমাদের শতবর্ষ।’ লাল-হলুদ সমর্থকদের এই মঞ্চের উদ্যোগেই আগামী ১৮ অগস্ট বেহালা শরৎসদনে হবে অনুষ্ঠান। উদ্যোক্তারা জানিয়েছেন, অতীতের ২৫ জন অধিনায়ককে সম্বর্ধনা জানানো হবে ওই দিন। তাঁরা বলবেন ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলার অভিজ্ঞতার কথা। চেষ্টা চলছে পিকে বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করার। অনুঠানে উপস্থিত থাকার কথা আশিয়ান জয়ী ইস্টবেঙ্গল দলের অধিনায়ক সুলে মুসার। ঘানা থেকে ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন মুসা। ভাস্কর গঙ্গোপাধ্যায়, তরুণ দে, চন্দন দাস, অনিত ঘোষ, সুমিত দে থেকে আলভিটো ডকুনহা— একাধিক প্রাক্তনী ভিডিয়ো বার্তায় ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানের শুরু হবে ১৮ তারিখ। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হবে আগামী এক বছর।

```