Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জোসেফের জোড়া গোলে মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ জয় গোকুলমের

দ্য ওয়াল ব্যুরো : মার্কাস জোসেফ.......এই একটা নামই নেমেসিস হয়ে দাঁড়ালো কলকাতার দুই প্রধানের। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে সমতাসূচক গোল করে ম্যাচ বাঁচানোর পর ফাইনালে তাঁর জোড়া গোলেই মোহনবাগানকে হারাল গোকুলম কেরল। জোসেফকে আ

জোসেফের জোড়া গোলে মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ জয় গোকুলমের

শেষ আপডেট: 24 August 2019 13:26

দ্য ওয়াল ব্যুরো : মার্কাস জোসেফ.......এই একটা নামই নেমেসিস হয়ে দাঁড়ালো কলকাতার দুই প্রধানের। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে সমতাসূচক গোল করে ম্যাচ বাঁচানোর পর ফাইনালে তাঁর জোড়া গোলেই মোহনবাগানকে হারাল গোকুলম কেরল। জোসেফকে আটকাতে হিমশিম খেলেন বাগান ডিফেন্ডাররা। বাগান ডিফেন্সকে নাচিয়ে গোকুলমকে ট্রফি দিলেন তিনি। প্রথম ৪৪ মিনিটের খেলার পর যখন দর্শকরা ভাবছেন গোলশূণ্য ভাবে বিরতিতে যাবে দু'দল তখনই ছন্দপতন। কাউন্টার অ্যাটাক থেকে মার্কাস জোসেফের ঠিকানা লেখা বল আটকাতে গিয়ে প্রাক্তন বাগানি হেনরি কিসেকাকে ফাউল করেন দেবজিৎ মজুমদার। পেনাল্টি থেকে ডুরান্ড কাপে নিজের ১০ নম্বর গোল করে গোকুলমকে এগিয়ে দেন সেই মার্কাস জোসেফ। তার আগে পর্যন্ত প্রথমার্ধের বেশিরভাগ আক্রমণই হচ্ছিল বাগানের তরফ থেকে। দু'প্রান্ত ব্যবহার করে আক্রমণে উঠছিলেন বাগান ফুটবলাররা। মাঝেমধ্যেই চাপ বাড়ছিল গোকুলম অ্যাটাকিং থার্ডে। অন্যদিকে গোকুলমের আক্রমণের দায়িত্ব ছিল মার্কাস, কিসেকা জুটির উপরেই। আর এই জুটিই মাঝেমধ্যে চাপ বাড়াচ্ছিল বাগান ডিফেন্সে। কিন্তু সে ভাবে গোলের মুখ খুলতে পারেনি দু'দলই। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় কেরলের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বাগান। আগের ম্যাচের হিরো সুহেরের বাঁ'পায়ের জোরালো শট দারুণ বাঁচান উবেইদ। কিন্তু ৫২ মিনিটের মাথায় ফের ধাক্কা দেন জোসেফ। অফসাইড ট্র্যাপ কাটিয়ে বল ধরে বক্সে ঢুকে দেবজিতের ডান দিক দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান জোসেফ। তারপরেই দুটি পরিবর্তন করেন সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা। আগের ম্যাচের ট্রাম্প কার্ড ফ্রান গঞ্জালেজকে নামান তিনি। একের পর এক আক্রমণ করতে থাকে মোহনবাগান। খেলা ওপেন হয়ে যায়। ৬৩ মিনিটের মাথায় বেইতিয়ার ফ্রিকিক থেকে হেডে গোল করে ব্যবধান কমান বাগানের স্প্যানিশ স্ট্রাইকার সালভাদোর মার্টিনেজ পেরেজ। তারপরেও আক্রমণ প্রতিআক্রমণের খেলা চলতে থাকে। বাগান অলআউট আক্রমণে ওঠায় মাঝে মধ্যেই সুযোগ পাচ্ছিলেন মার্কাস জোসেফ। অন্তত তিনবার জোসেফ ও পেলিসারির নিশ্চিত গোল বাঁচান দেবজিৎ। অন্যদিকে সুযোগ পাচ্ছিলেন বাগান প্লেয়াররাও। কিন্তু গোল আসছিল না। ৮৫ মিনিটের মাথায় হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন জোসেফ। ৮৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জাস্টিন জর্জ। বাকি সময়ে ১০ জনের গোকুলম ডিফেন্স ভাঙতে পারেনি বাগান। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে প্রথম ডুরান্ড কাপ জিতল কেরলের এই দল। অন্যদিকে অনেক আশা জুগিয়ে খালি হাতেই ফিরতে হলো সবুজ মেরুন সমর্থকদের।

```