সৌরভকে আর্জি গম্ভীরের, ডিডিসিএ ভেঙে দিন, অভিযুক্তদের নির্বাসনে পাঠান
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ক্রিকেট সংস্থার ( ডিডিসিএ ) কর্তাদের মধ্যে বিরোধ নতুন কিছু নয়। কিন্তু তা বলে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা সত্যিই বিরল। এমনটাই দেখা গেল রবিবার দিল্লি ক্রিকেট সংস্থার বার্ষিক সভা চলাকালীন। প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন
শেষ আপডেট: 30 December 2019 07:44
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ক্রিকেট সংস্থার ( ডিডিসিএ ) কর্তাদের মধ্যে বিরোধ নতুন কিছু নয়। কিন্তু তা বলে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা সত্যিই বিরল। এমনটাই দেখা গেল রবিবার দিল্লি ক্রিকেট সংস্থার বার্ষিক সভা চলাকালীন। প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কর্তারা। আর তারপরেই এই ঘটনার নিন্দা কইরে টুইট করেন ভারতের প্রাক্তন ওপেনার তথা বর্তমান সাংসদ গৌতম গম্ভীর। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই ব্যাপারে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন গম্ভীর।
এই হাতাহাতির ভিডিও রবিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরেই টুইট করেন গম্ভীর। তিনি লেখেন, "ডিডিসিএ অলআউট হয়ে গেল। আর ডিডিসিএ এক লজ্জার শূন্য করে অলআউট হল। দেখুন কিছু অপরাধী কী ভাবে একটা সংস্থাকে হাসির খোরাক বানিয়ে ছেড়েছে। আমি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ ও বিসিসিআইকে অনুরোধ করছি, এই মুহূর্তেই যেন ডিডিসিএকে ভেঙে দেওয়া হয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আজীবন নির্বাসনে পাঠানো হোক।"
https://twitter.com/GautamGambhir/status/1211285049682939904?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1211285049682939904&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fcricket%2Fddca-officials-engage-in-fist-fight-during-meeting-gautam-gambhir-urges-bcci-to-dissolve-body-watch-2156017
অন্যদিকে আবার ডিডিসিএর তরফে তীব্র ঠান্ডা অগ্রাহ্য করে এই বৈঠকে যোগদান করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে সদস্যদের। এই বিবৃতিতে কোথাও গণ্ডগোল বা হাতাহাতির কথা উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, এই বৈঠকের মাধ্যমে ডিডিসিএর নতুন অম্বুডসম্যানকে বেছে নেওয়া হল। খুব তাড়াতাড়ি রজত শর্মার জায়গায় নতুন প্রেসিডেন্টও বেছে নেওয়া হবে।
https://twitter.com/delhi_cricket/status/1211266515955142656?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1211266515955142656&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fcricket%2Fddca-officials-engage-in-fist-fight-during-meeting-gautam-gambhir-urges-bcci-to-dissolve-body-watch-2156017
কয়েক দিন আগে এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে অশালীন আচরণ করায় লক্ষ থারেজা ও কুলদীপ যাদব নামের অনুর্ধ্ব ২৩ দলের দুই ক্রিকেটারকে ম্যাচের আগেই দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এই দুই ক্রিকেটারের শাস্তি কী হবে তা ঠিক করার জন্য চার সদস্যের শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করেছে ডিডিসিএ।

রবিবার বৈঠকের পরেই একটা ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা যায়, ডিডিসিএর শাসক গোষ্ঠী ও বিরোধী পক্ষের মধ্যে হাতাহাতি হচ্ছে। বোর্ডের যুগ্মসচিব রাজন মানচন্দাকে থাপ্পড় মারেন মাকসুদ আলম নামের এক সদস্য। তারপরেই এই হাতাহাতির মধ্যে অনেকে জড়িয়ে পড়েন। বেশ কয়েকজনকে দেখা যায় গণ্ডগোল থামাতে। এই ঘটনার পরেই সৌরভের হস্তক্ষেপ চেয়ে টুইট করলেন গম্ভীর।