Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইজুস থেকে কোকা-কোলা, আইপিএলের টাইটেল স্পনসর হতে আগ্রহী অনেকেই

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে চিনা মোবাইল কোম্পানি ভিভোর সঙ্গে চুক্তি ছিন্ন হয়েছে বিসিসিআইয়ের। অর্থাৎ এবারের আইপিএলে আর টাইটেল স্পনসর হিসেবে দেখা যাবে না ভিভোকে। যদিও আগামী মরসুমে ফের ভিভোকে স্পনসর হিসেবে চাইছে বিসিসিআই। আর তাই প্রাথমিকভাবে

বাইজুস থেকে কোকা-কোলা, আইপিএলের টাইটেল স্পনসর হতে আগ্রহী অনেকেই

শেষ আপডেট: 6 August 2020 15:59

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে চিনা মোবাইল কোম্পানি ভিভোর সঙ্গে চুক্তি ছিন্ন হয়েছে বিসিসিআইয়ের। অর্থাৎ এবারের আইপিএলে আর টাইটেল স্পনসর হিসেবে দেখা যাবে না ভিভোকে। যদিও আগামী মরসুমে ফের ভিভোকে স্পনসর হিসেবে চাইছে বিসিসিআই। আর তাই প্রাথমিকভাবে শুধুমাত্র এবছরের জন্যই আইপিএলের স্পনসর হিসেবে অন্য কোনও সংস্থাকে চাইছে বোর্ড। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। যদিও তার মধ্যেই ভিভোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় চাপে পড়ে গিয়েছে বোর্ড। কারণ খুব অল্পদিনের মধ্যে নতুন স্পনসর দরকার বোর্ডের। জানা গিয়েছে আগামী দু-তিনদিনের মধ্যে টেন্ডার ডাকতে পারে বিসিসিআই। সেই টেন্ডারে শুধুমাত্র এবছরের জন্যই টাইটেল স্পনসর হিসেবে কোনও সংস্থাকে নেওয়া হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নতুন স্পনসর হিসেবে আগ্রহ দেখিয়েছে বাইজুস ও কোকা-কোলা। এমনিতেই বাইজুস টিম ইন্ডিয়ার স্পনসর। কয়েক মাস আগেই ওপোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরে বাইজুস টিম ইন্ডিয়ার নতুন স্পনসর হয়েছে। তার মধ্যে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের স্পনসরও বাইজুস। কারণ, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাইটদের মালিক শাহরুখ খান। তাই এমনিতেই ভারতীয় দল ও আইপিএলের সঙ্গে বাইজুস যুক্ত রয়েছে। শোনা যাচ্ছে, এক বছরের জন্য ৩০০ কোটি টাকার চুক্তি করতে চাইছে বাইজুস। অন্যদিকে পানীয় সংস্থা কোকা-কোলাও নাকি উৎসাহ দেখিয়েছে আইপিএলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে। এই সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রিকেটে যুক্ত থাকতে চান তাঁরা। কিন্তু এই মুহূর্তে আরও কিছুটা দেখে নিতে চাইছেন তাঁরা। কিছুদিন দেখে নিয়ে তারপরেই কোনও সিদ্ধান্ত তাঁরা নেবেন বলে খবর। বাইজুস ও কোকা-কোলা ছাড়া আরও অনেক দেশীয় সংস্থা এবছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বলে খবর। তবে বিসিসিআই সূত্রে খবর, সবটাই হবে টেন্ডারের মাধ্যমে। অর্থাৎ যে কোম্পানি টেন্ডার পাবে, সেই কোম্পানিই চলতি বছর আইপিএলের স্পনসর হবে। ২০১৭ সালে ভিভোর সঙ্গে ৫ বছরের চুক্তি করেছিল বিসিসিআই। প্রতি বছর ৪৪০ কোটি টাকা করে মোট ২২০০ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভোর সঙ্গে। তাই যদি এ বছর ভিভো সরে দাঁড়ায় তাহলে শুধু এক বছর নয়, তিন বছর অর্থাৎ ১৩২০ কোটি টাকা লোকসান হবে বিসিসিআইয়ের। সেটা চাইছে না বোর্ড। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, আপাতত এবছর অন্য স্পনসর নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। আগামী বছর পরিস্থিতি দেখা হবে। এখনকার মতো চিনা কোম্পানির বিরোধিতা তখন নাও থাকতে পারে। তখন ফের ভিভোকে আনা হতে পারে। সেক্ষেত্রে চুক্তি বাড়িয়ে ২০২৩ সাল পর্যন্ত করা হতে পারে। তাহলে চুক্তির পুরো টাকাই পাবে বিসিসিআই। সেই ভাবনা রয়েছে তাদের। এখন দেখার এক বছরের জন্য আইপিএলের স্পনসর শেষ পর্যন্ত কে হয়।

```