বড় দুর্নীতির কবলে ক্রিকেট অস্ট্রেলিয়া, শিগগির হবে খুলাসা
দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় বেটিং চক্রের জাল খুলতে চলেছে বিশ্বের সামনে। আর এ বার সেই বেটিংয়ের দায় ক্রিকেট বিশ্বের অন্যতম বড় দল অস্ট্রেলিয়ার উপর। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সে কথা স্বীকারও করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'আল জাজিরা'র তরফে দ
শেষ আপডেট: 28 August 2018 13:00
দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় বেটিং চক্রের জাল খুলতে চলেছে বিশ্বের সামনে। আর এ বার সেই বেটিংয়ের দায় ক্রিকেট বিশ্বের অন্যতম বড় দল অস্ট্রেলিয়ার উপর। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সে কথা স্বীকারও করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'আল জাজিরা'র তরফে দাবি করা হয়েছে, আজ থেকে নয় সেই ২০১১ সাল থেকে বেটিংয়ে যুক্ত রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফর এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নাকি একাধিক অস্ট্রেলিয়ান খেলোয়াড় বেটিংয়ে যুক্ত ছিলেন।
আল জাজিরার তরফে দাবি করা হয়, অনিল মুনাওয়ার নামের এক ভারতীয় বুকির মাধ্যমেই টোপ দেওয়া হতো এই খেলোয়াড়দের। এমনকী এই বেটিং চক্রের পর্দাফাঁস করার ব্যাপারে একটা গোপন ভিডিও প্রকাশ করে আল জাজিরা। এই বেটিংয়ের অভিযোগ মেনেও নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ জেমস সাদারল্যান্ড বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া ২০১১ সালের এই বেটিংয়ের অভিযোগ স্বীকার করে নিয়েছে। বোর্ডের তরফে একটি তদন্তকারি দল গঠন করা হয়েছে। তাঁরা পুরো ঘটনা তদন্ত করে দেখছে। আল জাজিরার ওই ভিডিও পরীক্ষা করে দেখা হচ্ছে। সেখানে যেসব বুকিদের দেখানো হয়েছে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু আসল বুকি হিসেবে যে অনিল মুনাওয়ারকে দেখানো হয়েছে তাঁর সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি।'
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, সব তথ্য প্রমাণ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে পাঠানো হয়েছে। এমনকী আল জাজিরার তৈরি ভিডিও টেপও পাঠানো হয়েছে। এখন এই ব্যাপারে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, তার উপরেই সব কিছু নির্ভর করছে। শিগগির নিজেদের মতামত আইসিসি জানাবে বলেই খবর।
এই ঘটনা সামনে আসতেই ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ক্রিকেটে অস্ট্রেলিয়ার যে কৌলিন্য এতদিন ছিল, এই বেটিংয়ের সত্যতা বাইরে বেরিয়ে আসলে তা মাটিতে মিশে যাবে।