Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএল ২০২০: কোয়ারেন্টাইন থেকে নমুনা পরীক্ষা, আমিরশাহী উড়ে যাওয়ার আগে কাজ শুরু ফ্র্যাঞ্চাইজিদের

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ২০ অগস্টের পরেই সেখানে যেতে পারবেন ক্রিকেটাররা, এমনই নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। আর তাই ইতিমধ্যেই কোয়াররেন্টাইন থেকে শুরু করে নমুনা পরীক্ষা এ

আইপিএল ২০২০: কোয়ারেন্টাইন থেকে নমুনা পরীক্ষা, আমিরশাহী উড়ে যাওয়ার আগে কাজ শুরু ফ্র্যাঞ্চাইজিদের

শেষ আপডেট: 7 August 2020 10:56

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ২০ অগস্টের পরেই সেখানে যেতে পারবেন ক্রিকেটাররা, এমনই নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। আর তাই ইতিমধ্যেই কোয়াররেন্টাইন থেকে শুরু করে নমুনা পরীক্ষা একাধিক কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। ক্রিকেটারদের একত্রিত করার কাজও শুরু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্স যেমন সব ক্রিকেটারদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করেছে। তেমনই অন্য আর একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। কয়েক দিন কোয়ারেন্টাইনে থাকার পরে ক্রিকেটারদের নমুনা পরীক্ষা করা হবে। চেন্নাই সুপার কিংস চেয়েছিল অগস্টের দ্বিতীয় সপ্তাহেই আমিরশাহী উড়ে যেতে। কিন্তু বোর্ডের নির্দেশে তা হচ্ছে না। তাই বোর্ডের তরফে স্বাস্থ্যবিধি প্রকাশের সঙ্গেই সব ক্রিকেটারদের চেন্নাইয়ে একত্রিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফে। কিংস ইলেভেন পঞ্জাব আবার আগে ভারতীয় ক্রিকেটারদের একত্রিত করার চেষ্টা করছে। শোনা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্স চাইছে ২১ অথবা ২২ অগস্ট আবু ধাবি চলে গিয়ে সেখানে বেস ক্যাম্প তৈরি করতে। ইতিমধ্যে বোর্ডের তরফে যে খসড়া স্বাস্থ্যবিধি প্রকাশ করা হয়েছে তাতে জানা গিয়েছে টুর্নামেন্ট শুরুর আগে মোট চারবার নমুনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। ভারতে একবার নমুনা পরীক্ষার পরে তাঁরা আমিরশাহী যাবেন। সেখানে ছ’দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। তার মাঝে তিনবার তাঁদের নমুনা পরীক্ষা হবে। তারপর টুর্নামেন্ট শুরু হওয়ার পরে প্রতি পাঁচদিন অন্তর টেস্ট হবে ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিরা সমস্যায় পড়েছেন কয়েকটা বিষয় নিয়ে। প্রথমত আউটডোর প্র্যাকটিসের অনুমতি বিসিসিআই দেবে কিনা। নইলে ইন্ডোর প্র্যাকটিস করেই ক্রিকেটারদের মাঠে নামতে হবে। এছাড়া যদি কোয়ারেন্টাইনের দিন কমানো না হয়, তাহলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কিছু ক্রিকেটারকে প্রথম কয়েকটা ম্যাচের জন্য পাবেন না ফ্র্যাঞ্চাইজিরা। বিজ্ঞাপনের শ্যুটিং নিয়েও একটা সমস্যা দেখা দিয়েছে। কারণ, বিজ্ঞাপনের শ্যুটিংয়ের অন্তত ১০ দিন পরেই ক্রিকেটাররা আমিরশাহী যেতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। তাতে দেরি হতে পারে। আগামী শুক্রবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই ফাইনাল স্বাস্থ্যবিধি তৈরি হবে। এখন দেখার ফ্র্যাঞ্চাইজিদের তরফে যেসব আবেদন করা হয়েছে সেগুলির ক্ষেত্রে কতটা বদল হয়।

```