Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আক্রান্ত প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি মোর্তাজা, কোয়ারেন্টাইনে পরিবারের সদস্যরা

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের হানা এবার বাংলাদেশের ক্রিকেট মহলে। করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। সেইসঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখ

করোনা আক্রান্ত প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি মোর্তাজা, কোয়ারেন্টাইনে পরিবারের সদস্যরা

শেষ আপডেট: 20 June 2020 12:47

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের হানা এবার বাংলাদেশের ক্রিকেট মহলে। করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। সেইসঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত সপ্তাহে শরীর খারাপ হয় মোর্তাজার। জ্বর ছিল তাঁর। নমুনা পরীক্ষা করে দেখা হয় তাঁর। কয়েক দিন আগেই তার রিপোর্ট দেওয়া হয়। তাতে জানা যায় করোনা পজিটিভ তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কী ভাবে মোর্তাজার শরীরে সংক্রমণ ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটার ছাড়াও নরাইল লোকসভা কেন্দ্রের সাংসদ বাংলাদেশের এই অলরাউন্ডার। সংক্রমণের মধ্যে তিনি নিজের এলাকায় বেশ কয়েক বার ত্রাণের কাজে গিয়েছিলেন। সেখান থেকে তাঁর সংক্রমণ ছড়াতে পারে বলে ধারণা। বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় এলাকাভিত্তিক লকডাউনের পরিকল্পনা নিচ্ছে সরকার। জুলাই মাসে শ্রীলঙ্কার সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তারপর অগস্ট মাসে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ছিল। কিন্তু এই মুহূর্তে করোনার জন্য সেসব হওয়ার কোনও সম্ভাবনা নেই। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু তাও এখন অনিশ্চিত। এই মাসেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে শ্রীলঙ্কার তরফে জানানো হয়েছে, সবাই চাইলে তারা এশিয়া কাপ হোস্ট করতে তৈরি। শ্রীলঙ্কান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তাদের বলা হয়েছে, শ্রীলঙ্কায় টুর্নামেন্ট হলে তাদের কোনও সমস্যা নেই। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে কোনও জবাব দেওয়া হয়নি। কারণ আইসিসি কোনও সবুজ সংকেত দিলে তারপরেই সিদ্ধান্ত নিতে পারবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

```