Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ভেস্তে গেল মোহনবাগানের প্রথম ম্যাচ, ফিট সার্টিফিকেট দিল না পূর্ত দফতর

দ্য ওয়াল ব্যুরো: নতুন মরসুমে নতুন দল সাজিয়েছে বাগান কর্তারা। কোচ থেকে শুরু করে ফুটবলার, একাধিক বদল হয়েছে। বিশেষ করে দলের বিদেশি ব্রিগেড তো পুরোই নতুন। এই অবস্থায় শুক্রবার নিজেদের ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে কলকাতা লিগের প্রথম ম্যাচে খেলতে

ভেস্তে গেল মোহনবাগানের প্রথম ম্যাচ, ফিট সার্টিফিকেট দিল না পূর্ত দফতর

শেষ আপডেট: 25 July 2019 08:12

দ্য ওয়াল ব্যুরো: নতুন মরসুমে নতুন দল সাজিয়েছে বাগান কর্তারা। কোচ থেকে শুরু করে ফুটবলার, একাধিক বদল হয়েছে। বিশেষ করে দলের বিদেশি ব্রিগেড তো পুরোই নতুন। এই অবস্থায় শুক্রবার নিজেদের ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে কলকাতা লিগের প্রথম ম্যাচে খেলতে নামার কথা ছিল বাগানের। অথচ সংস্কারের কাজের জন্য মাঠকে অনুপযুক্ত ঘোষণা করে দিল রাজ্যের পূর্ত দফতর। ফলে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করল আইএফএ। বর্তমানে ঢেলে সাজানো হচ্ছে বাগান তাঁবুকে। ক্যাফেটেরিয়া থেকে গ্যালারি, সব কিছু সংস্কারের কাজ চলছে। কিন্তু এখনও গ্যালারি সংস্কারের কাজ শেষ হয়নি। ফলে ফিট সার্টিফিকেট দেয়নি রাজ্যের পূর্ত দফতর। আর পূর্ত দফতর ফিট সার্টিফিকেট না দেওয়ায় ম্যাচ পরিত্যক্ত হিসেবে ঘোষণা করে দেয় আইএফএ। ২৬ জুলাইয়ের ম্যাচ অবশ্য কবে হবে, তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে ১৪ অগস্টের পরেই হয়তো হবে সেই ম্যাচ। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় ৬ অগস্ট কাস্টমসের বিরুদ্ধেই লিগের প্রথম ম্যাচ খেলবে কিবু ভিকুনার দল। অর্থাৎ, ২ অগস্ট ডুরান্ড কাপ দিয়েই শুরু হবে চলতি মরসুম। আইএফএ-র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালেও যদি পূর্ত দফতরের আধিকারিকদের হাতে ফিট সার্টিফিকেট তুলে দেওয়া হতো, তাহলে ম্যাচ সেখানেই হতো। কিন্তু তা না হওয়ায় সেই সার্টিফিকেট পুলিশের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। ফলে পুলিশও অনুমতি দেয়নি। আর পুলিশের অনুমতি ছাড়া ম্যাচ আয়োজন করা অসম্ভব। তাই এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ১৪ অগস্ট পর্যন্ত যেহেতু সূচি তৈরি হয়েছে, তাই তারপরেই এই ম্যাচ আয়োজন করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইএফএ। তবে যদি দুই ক্লাবের কর্তারা চান, তাহলে মাঝে কোনও দিন দেখে এই খেলা আয়োজন করা যেতে পারে বলেও জানানো হয়েছে। গ্যালারি সংস্কারের জন্য ১ অগস্ট পর্যন্ত ফোর্ট উইলিয়ামের কাছে অনুমতি নিয়েছে বাগান কর্তারা। এক বাগান কর্তার কথায়, "লিগ শুরু হওয়ার আগে গ্যালারি সংস্কার করা সম্ভব হবে না, সেটা আমরা জানতাম। কিন্তু তারপরেও চেষ্টা করা হয়েছিল। আমরাও নিজেদের মাঠেই খেলতে চাই। কিন্তু কাজ পুরো না হওয়া পর্যন্ত ম্যাচ হলে তাতে দুর্ঘটনা ঘটে যাতে পারে। তাই আমরা রিস্ক নিতে চাইনি। তবে ম্যাচ হবে। পরে হলেও আমাদের মাঠেই হবে।"

```