Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাটের নামে স্ট্যান্ড কোটলাতে, কোহলির অভিষেকের ১১তম বর্ষপূর্তিতে ঘোষণা ডিডিসিএ-র

দ্য ওয়াল ব্যুরো : ২০০৮ সালে ১৮ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। তারপর ১১ বছর কেটে গিয়েছে। একের পর এক মাইলস্টোন পেরিয়েছেন বিরাট। হয়েছেন ভারতের অধিনায়ক। আর দিল্লিওয়ালার এই কৃতিত্বকে সম্মান করতেই ফিরোজ শাহ কোটলাতে বিরাটের

বিরাটের নামে স্ট্যান্ড কোটলাতে, কোহলির অভিষেকের ১১তম বর্ষপূর্তিতে ঘোষণা ডিডিসিএ-র

শেষ আপডেট: 18 August 2019 18:38

দ্য ওয়াল ব্যুরো : ২০০৮ সালে ১৮ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। তারপর ১১ বছর কেটে গিয়েছে। একের পর এক মাইলস্টোন পেরিয়েছেন বিরাট। হয়েছেন ভারতের অধিনায়ক। আর দিল্লিওয়ালার এই কৃতিত্বকে সম্মান করতেই ফিরোজ শাহ কোটলাতে বিরাটের নামে স্ট্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন ( ডিডিসিএ )। রবিবার এই ঘোষণা করা হয়েছে। রবিবার জানানো হয়েছে, ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই 'বিরাট কোহলি স্ট্যান্ডের' উদ্বোধন করা হবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামের ওয়েটলিফটিং স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। বিরাট ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে গোটা ভারতীয় দল। সবাইকে সংবর্ধনা জানানো হবে এই অনুষ্ঠানে। ডিডিসিএ-র তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তাঁরাই সংবর্ধনা জানাবেন কোহলি সহ গোটা দলকে। এর আগে ফিরোজ শাহ কোটলাতে প্রাক্তন দিল্লি ও ভারতের হয়ে খেলা বিষেন সিং বেদি ও মোহিন্দর অমরনাথের নামে স্ট্যান্ড করা হয়। পরে সেখানে জায়গা পান ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ও মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার অঞ্জুম চোপড়া। এই স্টেডিয়ামের হল অফ ফেমে প্রাক্তন ভারত অধিনায়ক মনসুর আলি খান পতৌদির নাম রয়েছে। এ বার সেই তালিকায় জুড়তে চলেছেন বিরাট। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রজত শর্মা জানিয়েছেন, "ভারতীয় দলের হয়ে বিরাট কোহলির পারফরম্যান্স ডিডিসিএ-কে গর্বিত করেছে। তাঁর এই অ্যাচিভমেন্টের জন্য তাঁকে সম্মান জানাতে চাই আমরা। আর তাই বিরাটের নামে নতুন স্ট্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে ডিডিসিএ।" এ দিকে বিরাটেরে কেরিয়ারের ১১ বছর পূর্তিতে চারদিক থেকে এসেছে শুভেচ্ছার বন্যা। সমর্থক ও অনুরাগীরা টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ককে।

```