Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নীল সমুদ্র, মনে হচ্ছে যেন ভারতে বসে খেলা দেখছি', টুইট প্রাক্তন কিউয়ি ক্রিকেটারের

দ্য ওয়াল ব্যুরো : ভিড়ে ঠাসা স্টেডিয়াম। দর্শক সংখ্যা ৫০ হাজার। তারমধ্যে ৩৬ হাজারের উপর ভারতীয়। নাহ, কানপুর, রাজকোট কিম্বা ওয়াংখেড়ের কথা হচ্ছে না। কথা হচ্ছে অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামের। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খা

'নীল সমুদ্র, মনে হচ্ছে যেন ভারতে বসে খেলা দেখছি', টুইট প্রাক্তন কিউয়ি ক্রিকেটারের

শেষ আপডেট: 9 February 2019 03:30

দ্য ওয়াল ব্যুরো : ভিড়ে ঠাসা স্টেডিয়াম। দর্শক সংখ্যা ৫০ হাজার। তারমধ্যে ৩৬ হাজারের উপর ভারতীয়। নাহ, কানপুর, রাজকোট কিম্বা ওয়াংখেড়ের কথা হচ্ছে না। কথা হচ্ছে অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামের। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খানিক এরকমই চেহারা ছিল নিউজিল্যান্ডের এই স্টেডিয়ামের। চারিদিকে নীল জার্সি পরে সমর্থকরা নাচছেন, উৎসব করছেন। একবার দেখলে কোথায় খেলা হচ্ছে, তা ভাবতে ভুল হতে পারে। ঠিক এমনটাই মনে হয়েছে প্রাক্তন কিউয়ি ক্রিকেটারের। নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিনার ও উইকেট কিপার-ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলামের ভাই ন্যাথন ম্যাককুলাম নিজের পরিবারের সঙ্গে শুক্রবার গিয়েছিলেন খেলা দেখতে। সেখানে গিয়ে ভারতীয় সমর্তকদের দেখে অবাক হয়ে যান তিনি। এক ঝলক দেখে তাঁর মনে হয়েছিল, নিউজিল্যান্ড নয়, ভারতের কোনও স্টেডিয়ামে বসে খেলা দেখছেন। কেন উইলিয়ামসনরা যেন অ্যাওয়ে টিম। নিজের টুইটার অ্যাকাউন্টে এই অভিজ্ঞতার কথা শেয়ারও করেন ম্যককুলাম। তিনি বলেন, "আমার পরিবারকে নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দেখতে অকল্যান্ড গিয়েছিলাম। সেখানকার ভারতীয় সমর্থকরা সারাক্ষণ জমিয়ে রাখলেন। চিৎকার করে, গান গেয়ে। দলের প্রতি ভারতীয় সমর্থকদের আবেগ ও ভালোবাসা দেখে অবাক হয়ে গেলাম। মনে হলো যে খেলাটা ভারতে হচ্ছে।" https://twitter.com/MccullumNathan/status/1093806253665484800 ম্যাককুলামের টুইটের পর অনেক কমেন্ট আসতে থাকে। অনেকে বলেন, এখন পৃথিবীতে যে দেশেই টিম ইন্ডিয়া খেলুক না কেন, ভারতীয় সমর্থকরা পৌঁছে যান। কারণ সমর্থকদের জন্য ক্রিকেটাররা এত পরিশ্রম করেন। সমর্থকদেরও উচিত তাঁদের উৎসাহিত করা। কিন্তু আগে তো এই চিত্র দেখা যেত না। হঠাৎ এখন এই ফারাক। এর অন্যতম কারণ হলো সারা পৃথিবী জুড়ে ভারতীয়দের ছড়িয়ে থাকা। বিশ্বের প্রধান ক্রিকেট খেলিয়ে দেশ, যেমন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে প্রচুর ভারতীয় থাকেন। তাঁরা তো দেশের খেলা দেখতে পান না। তাই বিদেশ সফর হলে তাঁদের কাছে হোম সিরিজের মতো ব্যাপার। তাই তাঁরা মাঠে যান। এ ছাড়াও ভারত আর্মির মতো ভারতীয় ক্রিকেট টিমের এখন অনেক ফ্যান ক্লাব তৈরি হয়েছে। বিশ্বের যেখানেই খেলা থাকুক না কেন, এইসব ফ্যান ক্লাব পৌঁছে যায় সেখানে। ফলে মাঠে ভারতীয় ফ্যানদের আধিক্য থাকে এত বেশি। বিদেশ সফরেও হোম সিরিজ খেলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

আরও পড়ুন

https://thewall.in/kolkata-police-raid-offices-of-firm-linked-to-cbis-nageswara-rao-day-before-top-cops-questioning/

```