Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নাদালকে হারিয়ে ন'নম্বর উইম্বলডনের হাতছানি ফেডেরারের, সামনে শুধু জোকোভিচ

দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনের ঘাসের কোর্টে ফেডেরার ও নাদালের সেমিফাইনালে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করেছিলেন টেনিসপ্রেমীরা। কিন্তু এ দিন সেন্টার কোর্টে ফের একবার দেখা গেল সুইস সম্রাটের আধিপত্য। নাদালকে কার্যত একপেশে ম্যাচে হারালেন ফেডেরার

নাদালকে হারিয়ে ন'নম্বর উইম্বলডনের হাতছানি ফেডেরারের, সামনে শুধু জোকোভিচ

শেষ আপডেট: 12 July 2019 19:42

দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনের ঘাসের কোর্টে ফেডেরার ও নাদালের সেমিফাইনালে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করেছিলেন টেনিসপ্রেমীরা। কিন্তু এ দিন সেন্টার কোর্টে ফের একবার দেখা গেল সুইস সম্রাটের আধিপত্য। নাদালকে কার্যত একপেশে ম্যাচে হারালেন ফেডেরার ( ৭-৬, ১-৬, ৬-৩, ৬-৪ )। সেইসঙ্গে পৌঁছে গেলেন নিজের ন'নম্বর উইম্বলডন জয়ের একদম কাছে। ফাইনালে জোকোভিচকে হারাতে পারলেই কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্ল্যাম জিতবেন এই সুইস কিংবদন্তী। এ দিন শুরু থেকে অবশ্য লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। প্রথম সেটে কেউ কাউকে জায়গা দিচ্ছিলেন না। টাইব্রেকারে নিষ্পত্তি হয় প্রথম সেটের। আর টাইব্রেকারে নাদালকে হারিয়ে প্রথম সেট ৭-৬ ব্যবধানে জিতে যান ফেডেরার। দ্বিতীয় সেটে অবশ্য দারুণভাবে ফিরে আসেন নাদাল। ফেডেরারকে দাঁড়াতে না দিয়ে ৬-১ ব্যবধানে জিতে টাই ১-১ করেন স্প্যানিশ জাদুকর। দর্শকরা ভেবেছিলেন বাকি তিন সেটেও এই লড়াই দেখা যাবে। কিন্তু তখনই জ্বলে উঠলেন ফেডেরার। তৃতীয় সেট ৬-৩ ও চতুর্থ সেট ৬-৪ ব্যবধানে জিতে যান তিনি। ফেডেরারের লম্বা র‍্যালি, দুরন্ত ক্রসকোর্ট ব্যাকহ্যান্ড ও ড্রপশটের জবাব ছিল না নাদালের কাছে। চার সেটেই ম্যাচ জিতে ফাইনালে পা দেন ঘাসের কোর্টের রাজা। ফাইনালে ফেডেরারের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। অন্য সেমিফাইনালে স্পেনের তরুণ তারকা বাউতিস্তাকে ( ৬-২, ৪-৬, ৬-৩, ৬-২ ) হারিয়েছেন জোকোভিচ। রবিবার সেন্টার কোর্টে মুখোমুখি হবেন দুজন। নিজের কেরিয়ারের শেষ সময়ে এসেও ফেডেরার দেখাচ্ছেন তাঁর ক্যারিশমা। সেটাই কি ফের দেখা যাবে ফাইনালে। নাকি জকোভিচের দমের কাছে হার মানবেন টেনিসের সেরা শিল্পী। অপেক্ষায় গোটা বিশ্ব।

```