Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জল্পনার অবসান, ম্যারাথন বৈঠকের পর ঘোষিত হলো মোহনবাগানের নির্বাচনের দিন

দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকের পর অবশেষে ঘোষিত হল মোহনবাগানের নির্বাচনের দিন। ২৮ অক্টোবর হবে মোহনবাগানের নির্বাচন। শনিবার বেঙ্গল ক্লাবে কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত তিন বিচারপতি বসেছিলেন নির্বাচন কমিশনের সঙ্গ

জল্পনার অবসান, ম্যারাথন বৈঠকের পর ঘোষিত হলো মোহনবাগানের নির্বাচনের দিন

শেষ আপডেট: 15 September 2018 17:25

দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকের পর অবশেষে ঘোষিত হল মোহনবাগানের নির্বাচনের দিন। ২৮ অক্টোবর হবে মোহনবাগানের নির্বাচন। শনিবার বেঙ্গল ক্লাবে কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত তিন বিচারপতি বসেছিলেন নির্বাচন কমিশনের সঙ্গে। সেখানেই ম্যারাথন বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাস কয়েক আগে মোহনবাগানে অচলাবস্থা কাটাতে দ্রুত ভোট করানোর আবেদন করেছিলেন পদত্যাগী অর্থসচিব দেবাশিস দত্ত ও কার্যনির্বাহী কমিটির সদস্য মহেশ টেকরিওয়াল। পালটা মামলার পথে হাঁটে অঞ্জন মিত্র গোষ্ঠীও। সেই মামলার শুনানিতে গত ১৯ জুলাই বিচারপতি জানিয়ে দেন ১৫ সেপ্টেম্বরের মধ্যে মোহনবাগানে ভোট করাতে হবে। পুরো ভোট প্রক্রিয়াটি সম্পন্ন হবে তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে। সেই তিন বিচারপতিকে ভোট প্রক্রিয়ায় সাহায্য করবেন দু’পক্ষের দুজন করে সদস্য। কিন্তু কবে নির্বাচন হবে সেটা নির্ধারণ করা সম্ভব হচ্ছিল না। এ দিন টুটু ও অঞ্জন যুযুধান দুই গোষ্ঠীর সমর্থকরাই হাজির ছিলেন এ দিনের বৈঠকে। শাসকগোষ্ঠীর সমর্থকরা আগামী বছর ভোট করার পক্ষে সওয়াল করেন। তবে নিরপেক্ষ সদস্য-সমর্থকরা জানান, পুজোর আগেই যেন ভোটপ্রক্রিয়া শেষ হয়। যদিও হাতে সময় কম থাকায় তেমনটা করা সম্ভব নয় বলেই জানিয়ে দেওয়া হয়। অবশেষে উভয়পক্ষের সম্মতি নিয়েই আগামী ২৮ অক্টোবর নির্বাচনের দিন ধার্য হয়। আগামী ১৭ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া সেরে ফেলতে হবে। তবে কোন তারিখের মধ্যে স্ক্রুটিনি কিংবা নাম তুলে নেওয়া যাবে, সে বিষয়ে খবরের কাগজে নোটিস দিয়ে জানানো হবে। কোথায় নির্বাচন হবে সরকারিভাবে সে ঘোষণা করা হল না এ দিন। তবে সূত্রের খবর মোহনবাগান ক্লাবে কিংবা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে এক জায়গায় হবে নির্বাচন।

```