Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেই মেসিও নেই, রোনাল্ডোও নেই, তবু আজ এল ক্লাসিকো

দেবার্ক ভট্টাচার্য্য  ক্যাম্প নৌ'তে থাকলেও হয়তো গ্যালারিতে স্লিং বেঁধে পাশে ছেলেদের নিয়ে বসে খেলা দেখতে দেখা যাবে একজনকে। লিও মেসি। অন্যজন আবার সম্পূর্ণ আলাদা এক দেশে। টিভি'তে কি চোখ রাখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? রবিবার মরশুমের প্রথম এল ক্ল

সেই মেসিও নেই, রোনাল্ডোও নেই, তবু আজ এল ক্লাসিকো

শেষ আপডেট: 28 October 2018 07:06

দেবার্ক ভট্টাচার্য্য 

ক্যাম্প নৌ'তে থাকলেও হয়তো গ্যালারিতে স্লিং বেঁধে পাশে ছেলেদের নিয়ে বসে খেলা দেখতে দেখা যাবে একজনকে। লিও মেসি। অন্যজন আবার সম্পূর্ণ আলাদা এক দেশে। টিভি'তে কি চোখ রাখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? রবিবার মরশুমের প্রথম এল ক্লাসিকো। অথচ নেই বিশ্বের দুই সেরা ফুটবলার। ৯ বছর পর মেসি-রোনাল্ডো হীন এল ক্লাসিকো দেখতে চলেছেন সমর্থকরা। শেষবার যখন এই দু'জনকে ছাড়া এল ক্লাসিকো হয়েছিল তখন বার্সায় খেলেন ভিক্টর ভালদেস, দিয়েগো মিলিটো, এরিক আবিদাল, কার্লোস পুয়োল, রোনাল্ডিনহো, ডেকো, আন্দ্রে ইনিয়েস্তা, জাভি, এটো'রা। অন্যদিকে রিয়ালের জার্সি গায়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ক্যাসিয়াস, কানাভারো, সের্জিও র‍্যামোস, পেপে, স্নাইডার, রবিনহো, নিস্তেলরুই, রাউল, ব্যাপ্তিস্তা'রা। সেই তারকাদের মধ্যে একমাত্র র‍্যামোস ছাড়া কেউ নেই এখন।

আরও পড়ুন বিয়ের পর প্রথম করবা চৌথে ‘বিরাট’ শুভেচ্ছা অনুষ্কাকে

২০০৭ সালের ডিসেম্বরের পর থেকে সব এল ক্লাসিকো খেলেছেন মেসি। অন্যদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে খেলছেন রোনাল্ডো। সেই রোনাল্ডো দীর্ঘ ৯ বছর রিয়ালের জার্সি গায়ে একের পর এক সাফল্যের পর এ বছর ইতালিতে। জুভেন্টাসেও ফুল ফোটাচ্ছেন তিনি। অন্যদিকে মেসি বার্সাতেই থাকলেও সেভিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচে পড়ে গিয়ে ডান হাতের র‍্যাডিয়াল হাড় ভেঙে তিন সপ্তাহ মাঠের বাইরে। আর রোনাল্ডো-মেসি না থাকায় সেই উন্মাদনাটাই যেন হারিয়ে গেছে সমর্থকদের মধ্যে। রোনাল্ডো না থাকায় যেমন প্রায় ফাঁকা গ্যালারি'তে খেলতে হচ্ছে রিয়ালকে। পরপর ৫ ম্যাচে হেরে শেষ ম্যাচে চ্যম্পিয়ন্স লিগে জয়ের মুখ দেখেছে লোপেতেগুইয়ের ছেলেরা। অন্যদিকে বার্সা লা লিগায় দাপটের সঙ্গে খেললেও ৩৮ এল ক্লাসিকোয় সর্বোচ্চ ২৬ গোল করা মেসি না থাকা অবশ্যই একটা ফ্যাক্টর। তাই আগে যেমন এল ক্লাসিকোর সপ্তাহ খানেক আগে থেকেই দু'দলের সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় লড়াই শুরু হতো, এ বার আর সেরকম নেই। কোথাও যেন একটা শূন্যতা। বিশেষজ্ঞরা এই ম্যাচে সাম্প্রতিক ফর্ম বিচার করে এগিয়ে রাখছেন বার্সেলোনাকেই। মেসি না থাকলেও তাঁদের সুয়ারেজ, কুটিনহো, র‍্যাকিটিচ'রা আছেন। অন্যদিকে রোনাল্ডো চলে যাওয়ার পর চেনা যাচ্ছে না মাদ্রিদকে। তাই এই ম্যাচই তাঁদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। লড়াই আর একজনের কাছে। মাদ্রিদ কোচ লোপেতেগুই। চাকরি বাঁচাতে গেলে রবিবারের ম্যাচে জিততেই হবে তাঁকে। বিশেষজ্ঞরা যতই বলুন বার্সা এগিয়ে, এল ক্লাসিকোয় কখনওই কেউ এগিয়ে থাকেন না। মাঠের মধ্যে যারা নিজের সেরা খেলাটা দিতে পারেন, তাঁরাই সফল হন। সেটা জানেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। তাই তিনি মানতে রাজি নন যে বার্সা এগিয়ে আছে। কিন্তু শেষ ৯ বছরে দুই দলের কোচের সেরা অস্ত্রই এ বছর নেই। তাই বাকিদের কাছে নিজেদের প্রমান করার সময়। একদিকে যেমন সুয়ারেজ, কুটিনহো'দের সামনে নিজেদের প্রমান করার সুযোগ, অন্যদিকে গ্যারেথ বেল, ইস্কোদের সামনে সুযোগ নায়ক হয়ে ওঠার। কিন্তু সে সব তো খেলার পরিভাষা, পরিকল্পনা। এ সবের বাইরেও তো কিছু থাকে। আবেগ, উন্মাদনা। সেটাই যেন এ বার নেই। বিরাট কোহলি ক্রিজে থাকলে যেমন সব ভারতীয় বিশ্বাস করেন ভারত জিতবে, মেসি-রোনাল্ডো মাঠে থাকাটাও সমর্থকদের জন্য একই। তাই খেলা হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, দুই কোচের মগজাস্ত্র, পরিকল্পনার লড়াই হবে, হয়তো হার-জিতও হবে। থাকবে না শুধু মাঠের মধ্যে সেই চিৎকার, পাড়ার মোড়ে বড় স্ক্রিন লাগিয়ে খেলা দেখা, সোশ্যাল মিডিয়ায় তর্কের তুফান, ক্লাবের মধ্যে সমর্থকদের দু ভাগ হয়ে যাবে। কিংবা রাস্তায় যেতে যেতে হঠাৎ কোনও দোকানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা, 'দাদা, স্কোর কী? মেসি/রোনাল্ডো গোল দিয়েছে?'

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```