Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

গোলাপি আলোয় সেজেছে ইডেন, প্র্যাকটিস শুরু বিরাটদের

দ্য ওয়াল ব্যুরো: আর ৪৮ ঘণ্টাও বাকি নেই ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হতে। তার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে ক্রিকেটের নন্দন কাননে। প্রথম চারদিনের টিকিট শেষ। গোলাপি আলোয় সেজে উঠেছে ইডেন গার্ডেনস। আর তার মধ্যেই প্রস্তুতি

গোলাপি আলোয় সেজেছে ইডেন, প্র্যাকটিস শুরু বিরাটদের

শেষ আপডেট: 20 November 2019 17:34

দ্য ওয়াল ব্যুরো: আর ৪৮ ঘণ্টাও বাকি নেই ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হতে। তার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে ক্রিকেটের নন্দন কাননে। প্রথম চারদিনের টিকিট শেষ। গোলাপি আলোয় সেজে উঠেছে ইডেন গার্ডেনস। আর তার মধ্যেই প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলিরা। সোমবারই ভারত ও বাংলাদেশ দু'দল পা রেখেছিল কলকাতায়। দলের আগেই শহরে চলে আসেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ডেপুটি অজিঙ্কে রাহাণে। মঙ্গলবার শহরে পা রাখেন রোহিত শর্মা। বুধবার সকালে আসেন মহম্মদ শামি ও উমেশ যাদব। বুধবার বিকেলে পিচ দেখতে যান ভারতের কোচ রবি শাস্ত্রী। পিচ নিয়ে কিছুক্ষণ কথা হয় কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। সন্ধ্যায় ভারতীয় দল আসে ইডেনে। ঘণ্টা দুয়েক প্র্যাকটিস করে তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি সেশনই হয়। প্র্যাকটিস দেখে মনে হচ্ছে ইডেনেও ভারতীয় দল অপরিবর্তিত থাকবে। কোহলিদের আসার অনেক আগেই জ্বলে উঠেছিল ইডেনের আলো। গোটা মাঠে গোলাপি আলোর রোশনাই এক অদ্ভুত মাদকতা সৃষ্টি করেছে। প্র্যাকটিসের মাঝেই কোহলিদের চোখ চলে যাচ্ছিল সেই রোশনাইয়ের দিকে। ম্যাচ চলাকালীন শহরের সব সৌধের রং থাকবে গোলাপি। গোটা শহর প্রস্তুত এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে। এই আবহে শুক্রবার মাঠভর্তি দর্শকদের সামনে নামবেন কোহলিরা। তৈরি হবে এক নতুন ইতিহাস।

```