Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপার কাপ, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, সর্বসম্মত সিদ্ধান্ত কর্মসমিতির সভায়

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল সুপার কাপ খেলবে কি খেলবে না, তা নিয়ে অবশেষে জল্পনা কাটল। সোমবার কর্মসমিতির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়, সুপার কাপ খেলবে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে এও সিদ্ধান্ত নেওয়া হয়, পরের মরসুমে আইএসএল-ও খেলবে তারা। কর্মসমিত

সুপার কাপ, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, সর্বসম্মত সিদ্ধান্ত কর্মসমিতির সভায়

শেষ আপডেট: 18 March 2019 15:53

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল সুপার কাপ খেলবে কি খেলবে না, তা নিয়ে অবশেষে জল্পনা কাটল। সোমবার কর্মসমিতির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়, সুপার কাপ খেলবে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে এও সিদ্ধান্ত নেওয়া হয়, পরের মরসুমে আইএসএল-ও খেলবে তারা। কর্মসমিতির এই সিদ্ধান্তের পরেই কোয়েসের কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য চিঠি পাঠিয়েছেন লাল-হলুদ কর্তারা। আই লিগ শেষ হওয়ার পর থেকেই সুপার কাপ নিয়ে জট শুরু হয়। মোহনবাগান, মিনার্ভা পাঞ্জাব-সহ আই লিগের বেশ কিছু ক্লাব ফেডারেশনের কাছে মেল করে জানায়, আই লিগের দলগুলির সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে না। তাই সুপার কাপ খেলতে চায় না তারা। ফেডারেশনের তরফে এই মেলের কোনও উত্তর দেওয়া হয়নি। তারপরেই মোহনবাগান ও মিনার্ভা ফেডারেশনকে চিঠি লিখে জানায়, সুপার কাপ খেলবে না তারা। ফেডারেশন কর্তা কুশল দাস সেই চিঠির প্রাপ্তিও স্বীকার করে নেন। ইস্টবেঙ্গলও সুপার কাপ খেলবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের স্পনসর কোয়েস সুপার কাপ খেলতে রাজি নয়। কোয়েসের তরফে মেল করে সে কথা জানানোও হয় ফেডারেশনকে। কিন্তু লাল-হলুদ সমর্থকরা চাইছিলেন ইস্টবেঙ্গল সুপার কাপ খেলুক। একই কথা শোনা যায় লাল-হলুদ কর্তাদের গলাতেও। অর্থাৎ, সুপার কাপ খেলা হবে কি হবে না, তা নিয়ে দল ও স্পনসরের মধ্যে এই বিবাদ দেখা যায়। এই নিয়েই সোমবার কর্মসমিতির সভা ডেকেছিলেন লাল-হলুদ কর্তারা। সেই বৈঠকেই ঠিক হয়, সুপার কাপ ও আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। এই সিদ্ধান্তের ব্যাপার জানিয়ে চিঠি পাঠানো হয়েছে কোয়েসকে। এখন বল কোয়েসের কোর্টে। দেখা যাক, কর্মসমিতির এই সিদ্ধান্তের পর কী সিদ্ধান্ত নেন কোয়েস কর্তারা।

```