Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জল জমে ভেস্তে গেল ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ, ঝুলে রইল লিগের ভাগ্য

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেও শুরু করা গেল না খেলা। মাঠে জোয়ারের জল জমে থাকায় ভেস্তে গেল ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ। এই ম্যাচের ভাগ্য কী হবে, তা অবশ্য এখনও জানায়নি ফেডারেশন। তবে এটুকু নিশ্চিত বারাসাতে জর্জ টেলিগ্রাফকে হ

জল জমে ভেস্তে গেল ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ, ঝুলে রইল লিগের ভাগ্য

শেষ আপডেট: 29 September 2019 10:44

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেও শুরু করা গেল না খেলা। মাঠে জোয়ারের জল জমে থাকায় ভেস্তে গেল ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ। এই ম্যাচের ভাগ্য কী হবে, তা অবশ্য এখনও জানায়নি ফেডারেশন। তবে এটুকু নিশ্চিত বারাসাতে জর্জ টেলিগ্রাফকে হারালেও এখনই লিগ চ্যাম্পিয়ন হচ্ছে না পিয়ারলেস। তাদের অপেক্ষা করে থাকতে হবে ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ নিয়ে ফেডারেশন কী সিদ্ধান্ত নেয় সে দিকে। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে কলকাতা। সেই কারণে গত কয়েক ম্যাচে ইস্টবেঙ্গল মাঠের পরিস্থিতি ছিল খারাপ। কিন্তু রবিবার দুপুরের আগে দোসর হিসেবে মাঠে ঢুকে যায় জোয়ারের জল। ফলে মাঠের একাধিক জায়গায় জল জমে যায়। বিশেষ করে সাইড লাইন ও কর্নার ফ্ল্যাগের দিকে হাঁটু সমান জল জমে যায়। বেশ কিছুক্ষণ ম্যাচ কমিশনাররা মাঠ পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন দুই দলের কোচ ও কর্মকর্তারা। মাঠে দর্শকের উপস্থিতি ছিল ভালোই। কিন্তু অনেক চেষ্টা করেও খেলা শুরু করা যায়নি। রেফারিদের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কমিশনার। এই ঘোষণার পরেই গ্যালারি ফাঁকা হতে শুরু করে। অন্যদিকে বারাসাতে শেষ ম্যাচে প্রথমার্ধে ৩৫ মিনিটের মাথায় ক্রোমার গোলে এগিয়ে যায় পিয়ারলেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ মিনিটের মাথায় ফের গোল করেন ক্রোমা। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রোমার জোড়া গোলে ২-০ ব্যবধানে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে রয়েছে পিয়ারলেস। বারাসাতে যদি পিয়ারলেস জিতেও যায়, তাও এ দিন চ্যাম্পিয়ন হচ্ছে না জহর দাসের দল। কারণ ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচের ভবিষ্যৎ নিয়ে এ বার সিদ্ধান্ত নিতে হবে ফেডারেশনকে। সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস দু'দলকেই।   বিস্তারিত আসছে

```