Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নিষেধাজ্ঞা' ইস্যুতে মুখ খুললেন আলভিটো, টিমের ফোকাস নড়তে দিতে চাইছেন না ইস্টবেঙ্গল কর্তারা

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাত থেকে চাপানউতোর তুঙ্গে ময়দানে। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার তথা অধুনা কর্মকর্তা আলভিটো ডি কুনহাকে ফুটবল সংক্রান্ত সমস্ত ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ইস্টবেঙ্গলের স্পনসর কোয়েস। ক্লাবকে তা চিঠি দিয়ে জানিয়েও দিয়

'নিষেধাজ্ঞা' ইস্যুতে মুখ খুললেন আলভিটো, টিমের ফোকাস নড়তে দিতে চাইছেন না ইস্টবেঙ্গল কর্তারা

শেষ আপডেট: 5 January 2019 15:10

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাত থেকে চাপানউতোর তুঙ্গে ময়দানে। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার তথা অধুনা কর্মকর্তা আলভিটো ডি কুনহাকে ফুটবল সংক্রান্ত সমস্ত ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ইস্টবেঙ্গলের স্পনসর কোয়েস। ক্লাবকে তা চিঠি দিয়ে জানিয়েও দিয়েছে বহুজাতিক সংস্থাটি। যদিও এ ব্যাপারে ক্লাবের তরফে সরকারিভাবে কেউই কিছু স্বীকার করেননি। কিন্তু গোয়ানিজ তারকা ফুটবলার কী বলছেন? দ্য ওয়াল-এর তরফে শনিবার যোগাযোগ করা হয়েছিল আলভিটোর সঙ্গে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “এ ব্যাপারে আমি কিছু জানি না। আমায় কেউ কিছু বলেনি। ক্লাবের নিয়মিত কাজের সঙ্গে আজকেও যুক্ত আছি।” তাহলে ব্যাপারটা কী? ইস্টবেঙ্গলের একটি সূত্রের মতে, আলভিটোর উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেটা ‘কিউইবিএফসি’-র জন্য।  অর্থাৎ কোয়েস-এর সঙ্গে ইস্টবেঙ্গলের কোলাবরেশনের পর নাম হয় কোয়েস ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (কিউইবিএফসি)। সেখানে কোয়েসের তরফে তিন জন এবং ইস্টবেঙ্গলের তরফে তিনজনকে নিয়ে তৈরি হয় একটি টেকনিক্যাল কমিটি। ইস্টবেঙ্গলের তরফে এই টেকনিক্যাল কমিটির সদস্য তিন জন। দেবব্রত সরকার, রাজা গুহ এবং আলভিটো ডিকুনহা। তাহলে এই নিষেধাজ্ঞা কেন? ক্লাবের একটি সূত্রের দাবি, আপাতত সেই টেকনিক্যাল কমিটির ফাংশানিং বন্ধ। যা করার কোয়েসই করছে। কিন্তু তাদের এ-ও বক্তব্য, বিষয়টি তেমন বড় কিছু নয়। ক্লাবের এক কর্তার কথায়, “টিম এখন চ্যাম্পিয়নশিপের দৌড়ে। দেড় দশক পর আই লিগ জয়ের হাতছানি। এখন এ সব নিয়ে বেশি আলোচনা মানেই টিমের ফোকাস নষ্ট।” এ ব্যাপারে চূড়ান্ত সতর্কতা নিচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারাও। এমনিতে আলভিটোকে নিয়ে সমর্থকদের মধ্যেও বেশ ক্ষোভ রয়েছে। গত কয়েক বছরে দেশীয় এবং বিদেশি ফুটবলারের ক্ষেত্রে আলভিটোর পছন্দকেই গুরুত্ব দিয়েছিল ক্লাব। কিন্তু সমর্থক ভিত্তিক ক্লাবে যা হওয়ার তাই হয়েছে। সাফল্য না আসায় ক্ষোভ জমেছে। ক্ষোভ ছিল ক্লাব কর্তা নিতু সরকারের বিরুদ্ধেও। গতবার আইলিগের ম্যাচে তো তাঁকে ইঙ্গিত করে গ্যালারিতে ব্যানারও ঝুলিয়েছিলেন সমর্থকরা। কিন্তু কোয়েস আসার পর বদলে যায় পরিস্থিতি। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত তো বলেই দিয়েছিলেন, ‘নিতু না থাকলে এ সব হতো না।’ আলভিটো বিতর্ক নিয়ে নিতু সরকার ঘনিষ্ঠ এক কর্তার কথায়, “এ সব খবর করে টিমের ফোকাস ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমরা গোটা টিমকে আগলে রাখব।” নেতাজি ইনডোরে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের একটি ব্যানারে লেখা স্লোগান উল্লেখ করে ওই কর্তা বলেন, “মনে আছে আমরা কী লিখেছিলাম! নো আই। ওনলি উই।” কিন্তু এত কিছুর পরেও বিতর্ক কি থামবে? আলভিটো কি আগের মতোই সক্রিয় থাকবেন লেসলি ক্লডিয়াস সরণির লাল-হলুদ তাঁবুর বিভিন্ন কাজে? তা বলবে ভবিষ্যৎই।

```