Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচ বদলের সংস্কৃতি থেকে সরতে চাইছে ইস্টবেঙ্গল, আলেজান্দ্রোকে আরও দু’বছর রাখার পথে ক্লাব

দ্য ওয়াল ব্যুরো: শনিবার গোকুলামের বিরুদ্ধে রুদ্ধাশ্বাস ম্যাচ। শুধু সেটা জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে চেন্নাই কী করে তার দিকে। কিন্তু লিগ আসুক বা না আসুক, তা নিয়ে ভাবছে না কোয়েস ইস্টবেঙ্গল। ক্লাবের শীর্ষ সূত্রের খবর, কোচ হিসেবে আলেজান্দ্র

কোচ বদলের সংস্কৃতি থেকে সরতে চাইছে ইস্টবেঙ্গল, আলেজান্দ্রোকে আরও দু’বছর রাখার পথে ক্লাব

শেষ আপডেট: 6 March 2019 12:56

দ্য ওয়াল ব্যুরো: শনিবার গোকুলামের বিরুদ্ধে রুদ্ধাশ্বাস ম্যাচ। শুধু সেটা জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে চেন্নাই কী করে তার দিকে। কিন্তু লিগ আসুক বা না আসুক, তা নিয়ে ভাবছে না কোয়েস ইস্টবেঙ্গল। ক্লাবের শীর্ষ সূত্রের খবর, কোচ হিসেবে আলেজান্দ্রো মেনেন্ডেজের সঙ্গে আরও দুবছরের চুক্তি প্রায় পাকা। কলকাতা লিগেও তিনি ছিলেন না। আই লিগে দলের দায়িত্ব নিয়েই ভোল বদলে দিয়েছেন টিমের। মনোবল বাড়িয়েছেন সমর্থকদের। অনেকেই মনে করছেন, ইস্টবেঙ্গলকে সুখী পরিবার হিসেবে তুলে ধরার নেপথ্যে এই স্প্যানিশ ভদ্রলোকই। যদিও সরকারিভাবে এখনও কোয়েস কর্তৃপক্ষ কিছু বলেনি। ক্লাবের একটি সূত্রের কথায়, আলেজান্দ্রোকে আরও দু’বছর কোচ রাখার ব্যাপার অনেকটাই এগিয়ে গিয়েছে। সবুজ সঙ্কেত দিয়েছেন তিনি নিজেও। হারলেও কোচ বদলের টিপিকাল ময়দানি সংস্কৃতি থেকে বেরোতে চাইছে ইস্টবেঙ্গল। কোয়েস কর্তারা মনে করছেন, বিদেশের ফুটবলে সাফল্য পাওয়া দলগুলির পর্যালোচনা করলে দেখা যাবে, তারা কোচ এবং টিমের একটা বড় অংশকে টানা কয়েক মরশুম ধরে রাখে। কলকাতাতেও সেই ধারা আনতে চাইছে ইস্টবেঙ্গল। অতীতে আশিয়ান জয়ের সময় একই ধারায় সাফল্য পেয়েছিল ইস্টবেঙ্গল। সুভাষ ভৌমিককে কোচ রেখে প্রায় পুরো দলটাকেই টানা চার মরশুম ধরে রেখেছিল লাল-হলুদ। পর্যবেক্ষকদের মতে, কোচকে রেখে ইস্টবেঙ্গল চেষ্টা করছে বিদেশি ফুটবলারদেরও ধরে রাখতে। অনেক বছর বাদে এ বার বিদেশি রিক্রুটমেন্ট নিয়ে সমর্থকরাও খুশি। একদিকে যেমন রয়েছেন একটু বেশি বয়সের বিশ্বকাপার জনি অ্যাকোস্টা, বোরহা পেরেজরা তেমনই রয়েছেন তরুণ স্যান্টোস কোলাডো। ইস্টবেঙ্গলে চাইছে কোচের মাধ্যমেই ফুটবলারদের রেখে দেওয়ার দিকে এগোতে। কারণ টনি ডোভালে, বোরহা পেরেজ এবং কোলাডোকে নিজেই পছন্দ করে লাল-হলুদ জার্সি পরিয়েছিলেন আলেজান্দ্রো।

```