দ্য ওয়াল ব্যুরো: ডুরাণ্ড কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর আওয়াজটা আরও জোরালো হয়েছিল। পজিটিভ স্ট্রাইকার চাই। অবশেষে ষষ্ঠ বিদেশি হিসেবে জুয়ান মেরা গঞ্জালেসকে চূড়ান্ত করল ইস্টবেঙ্গল। শুক্রবার রাতে ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে।
খুব শিগগির কলকাতায় পা রাখবেন এই স্প্যানিশ স্ট্রাইকার। ক্লাব সূত্রে খবর, ঘরোয়া লিগের ডার্বির আগেই যাতে গঞ্জালেসকে কলকাতায় আনা যায় তার চেষ্টা হচ্ছে।
জানা গিয়েছে কোচ আলেজান্দ্রে মেনেন্দেজের পছন্দেই লাল-হলুদ জার্সি পড়তে চলেছেন ২৫ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার। উল্লেখ্য, এ বার ইস্টবেঙ্গলে ছয় বিদেশির মধ্যে কাশিম আইদারা বাদ দিয়ে বাকি পাঁচ জনই স্প্যানিশ।