Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

যুবভারতীতে মেক্সিকান ওয়েভ, লিগের দৌড়ে অনেকটা এগোল ইস্টবেঙ্গল

দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ। ময়দানের প্রাচীন প্রবাদটা আবার ফিরে এল বৃহস্পতিবার সন্ধে বেলা যুবভারতীর সবুজ গালিচায়। লিগের দৌড়ে অনেকটা এগিয়ে গেল ইস্টবেঙ্গল। সৌজন্যে মেক্সিকান তারকা এনরিকে এসকুইদা। তাও আবার পরিবর্ত হ

যুবভারতীতে মেক্সিকান ওয়েভ, লিগের দৌড়ে অনেকটা এগোল ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 7 February 2019 13:29

দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ। ময়দানের প্রাচীন প্রবাদটা আবার ফিরে এল বৃহস্পতিবার সন্ধে বেলা যুবভারতীর সবুজ গালিচায়। লিগের দৌড়ে অনেকটা এগিয়ে গেল ইস্টবেঙ্গল। সৌজন্যে মেক্সিকান তারকা এনরিকে এসকুইদা। তাও আবার পরিবর্ত হিসেবে নেমে। ম্যাচের বয়স তখন তিন মিনিট। কাটসুমির বাঁক খাওয়ানো কর্ণার ছ’গজ বক্সের মধ্যে পড়ে। ইস্টবেঙ্গল ডিফেন্স তখন বুঝতেই পারছিল না কী করবে। ভুল বোঝাবুঝির মধ্যেই ডানমাওয়াইয়ার পায়ে লেগে বল চলে যায় গতবারের মিনার্ভাকে আইলিগ দেওয়ার কাণ্ডারী চেঞ্চোর পায়ে। গোল করতে ভুল করেননি ভুটানের মেসি। অ্যাওয়ে ম্যাচে শুরুতেই এগিয়ে যায় নেরোকা। প্রথমার্ধের বাকি সময় লাল-হলুদ ফুটবলাররা মাঝমাঠের দখল নিলেও গোল করতে পারেনি। মাঝে ডানমাওয়াইয়ার গোল অফসাইডের জন্য বাতিলও হয়ে যায়। এক গোলে পিছিয়ে থেকেই লকার রুমে যায় আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে নামে ইস্টবেঙ্গল। কিন্তু সব হলেও কাজের কাজটা যেন কিছুতেই হচ্ছিল না। ৫৫ মিনিটের পর তিনটি পরিবর্তন করেন স্প্যানিশ কোচ। মাঠে নামান ব্র্যান্ডন, এনরিকে এবং সামাদ আলি মল্লিককে। ৬৭ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল গ্যালারি খানিকটা হতবাকই ছিল। অনেকেই ফিরে যাচ্ছিলেন গত ১৫ বছরের দুঃস্বপ্নের অন্ধকারে। তাহলে এ বারও কি ফস্কে গেল আইলিগ। ঠিক ৬৭ মিনিটের মাথায় কোলাডোর ঠিকানা লেখা ক্রস থেকে মাথাটা ঘুরিয়ে দেন মেক্সিকান তারকা এনরিকে। জালটা নড়ে ওঠে চিকচিক করে। জয়সূচক গোলটিও আসে এনরিকের মাথা থেকেই। ৮৪ মিনিটে এনরিকের হেড নেরোকা গোলরক্ষক ললিত থাপাকে পরাস্ত করে জড়িয়ে যায় জালে। এই জয়ের পর লাল-হলুদের পয়েন্ট দাঁড়াল ১৪ ম্যাচে ২৮। একবুক স্বপ্ন নিয়ে মাঠ ছাড়ল লাল-হলুদ জনতা। লিগ টেবিলে এখনও চার নম্বরে থাকলেও বাকি সব দলের থেকে কম ম্যাচ খেলেছে লাল-হলুদ ব্রিগেড।

```