Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

স্প্যানিশ আর্মাডায় নেরোকাকে ছারখার করে পাহাড় জয় ইস্টবেঙ্গলের

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল খেলল ইস্টবেঙ্গলের মতো। মাঠে ফুল ফোটালেন জুয়ান মেরা, কোলাডোরা। গোটা ম্যাচে দাপট দেখিয়ে পাহাড় জয় করলেন আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। আগের ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে কোনওমতে ড্র করেছিল 'ক্লান্ত' ইস্টবেঙ্গল। কি

স্প্যানিশ আর্মাডায় নেরোকাকে ছারখার করে পাহাড় জয় ইস্টবেঙ্গলের

শেষ আপডেট: 10 December 2019 10:28

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল খেলল ইস্টবেঙ্গলের মতো। মাঠে ফুল ফোটালেন জুয়ান মেরা, কোলাডোরা। গোটা ম্যাচে দাপট দেখিয়ে পাহাড় জয় করলেন আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। আগের ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে কোনওমতে ড্র করেছিল 'ক্লান্ত' ইস্টবেঙ্গল। কিন্তু মণিপুরের ইম্ফলের মাঠে নেরোকার বিরুদ্ধে জ্বলে উঠলেন কোলাডো, জুয়ান মেরা, মার্কোসরা। গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলল লাল-হলুদ ব্রিগেড। পরপর দু'ম্যাচে ড্রয়ের পর আইলিগের চলতি মরসুমে প্রথম জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। ৪-১ গোলে নেরোকাকে হারাল তারা। এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিলেন আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। দু'প্রান্ত ধরে বারবার বল নিয়ে এগিয়ে আসছিল ইস্টবেঙ্গল। প্রথম কয়েক মিনিটের মধ্যেই সুযোগ তৈরি করে তারা। এই চাপের ফল মেলে। ২০ মিনিটের মাথায় বক্সের মধ্যে জুয়ান মেরাকে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করে দলকে এগিয়ে দেন স্যান্টোস কোলাডো।
তারপরেই অবশ্য খেলায় ফেরে নেরোকা। ৩১ মিনিটের মাথায় নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে হেডে গোল করে সমতা ফেরান নেরোকার বিদেশি স্ট্রাইকার দিয়ারা। যদিও দু'মিনিট পরেই ফের ব্যবধান বাড়ায় অ্যাওয়ে দল। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত ফ্রিকিকে গোল করেন জুয়ান মেরা। আগের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে এমনই এক বাঁ পায়ের গোলে রক্ষা পেয়েছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ২-১ ব্যবধানেই ড্রেসিং রুমে যায় ইস্টবেঙ্গল। বিরতির পরেও একই ছবি। ৫২ মিনিটের মাথায় বক্সের মধ্যে নেরোকার ডিফেন্ডার হ্যান্ডবল করলে ফের পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোল করেন কোলাডো। তিন গোল করার পরেও ব্যবধান আরও বাড়াতে ঝাঁপান ইস্টবেঙ্গল ফুটবলাররা। দেখে বোঝা যাচ্ছিল আগের দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করার যন্ত্রণা তাড়া করছে তাঁদের। ৬৪ মিনিটের মাথায় পিন্টু মাহাতার ক্রস থেকে দলের চার নম্বর গোল করেন মার্কোস। ম্যাচে আর ফিরে আসা সম্ভব হয়নি নেরোকার। কয়েকটা সুযোগ তৈরি করলেও গোল পায়নি তারা। উল্টে ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ ছিল ব্যবধান আরও বাড়ানোর। কিন্তু তা হয়নি। ফলে ৪-১ ব্যবধানেই জেতে তারা। এদিনের জয়ের ফলে চলতি আইলিগে দু'ম্যাচে ড্রয়ের পর প্রথম জয়ের স্বাদ পেল লাল-হলুদ ব্রিগেড। সেইসঙ্গে লিগ তালিকায় চার্চিল ব্রাদার্স ও গোকুলমের পর তিন নম্বরে উঠে এল তারা।

```