Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রুদ্ধশ্বাস ম্যাচে মহামেডানকে হারিয়ে লিগের আরও কাছে ইস্টবেঙ্গল

দ্য ওয়াল ব্যুরো : শেষ মিনিট পর্যন্ত টানটান উত্তেজনা। পুরো দ্বিতীয়ার্ধ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করল ১০ জনের মহামেডান। কিন্তু শেষ অবধি হার মানতে হল তাদের। প্রথমার্ধে ইস্টবেঙ্গল মাঝমাঠের দুরন্ত ফুটবলে ফুল ফুটল যুবভারতীর বৃষ্টি ভেজা মাঠে। লিগ

রুদ্ধশ্বাস ম্যাচে মহামেডানকে হারিয়ে লিগের আরও কাছে ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 26 September 2019 11:28

দ্য ওয়াল ব্যুরো : শেষ মিনিট পর্যন্ত টানটান উত্তেজনা। পুরো দ্বিতীয়ার্ধ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করল ১০ জনের মহামেডান। কিন্তু শেষ অবধি হার মানতে হল তাদের। প্রথমার্ধে ইস্টবেঙ্গল মাঝমাঠের দুরন্ত ফুটবলে ফুল ফুটল যুবভারতীর বৃষ্টি ভেজা মাঠে। লিগের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-২ গোলে মহামেডান স্পোর্টিংকে হারাল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে পৌঁছে গেল আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। খেলার শুরু থেকেই এ দিন গোলের জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। পিন্টু মাহাতা, রোনাল্ডো ও স্যান্টোস কোলাডোর ত্রিফলা আক্রমণে চাপে পড়ে যায় মহামেডান ডিফেন্স। তার ফলও মেলে। ১২ মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে দৌড়ে এসে বক্সের মধ্যে বল মাইনাস রাখেন কমলপ্রীত সিং। পাখির মতো উড়ে সেই বলে হেড করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পিন্টু মাহাতা। অবশ্য সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৩ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে করিমের ফ্রিকিক বের করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লাল-হলুদ ডিফেন্ডার বোরহা গোমেজ। তারপরে একাধিক সুযোগ তৈরি করে দু'দুলই। কিন্তু এ দিন তীর্থঙ্করকে বেশ কিছুটা নীচে খেলিয়েছিলেন মহামেডান কোচ। ফলে সেভাবে বল পাচ্ছিলেন না জন চিডি, সত্যমরা। তার মধ্যেই ৪৩ মিনিটের মাথায় লালরিন্ডিকা রালতের কর্নার থেকে কোলাডোর হেড গোলের মধ্যে ঢোকার আগে হাত দিয়ে আটকান মহামেডান ডিফেন্ডার সাইফুল রহমান। তাঁকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান কোলাডো। দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে মহামেডান স্পোর্টিং। কিন্তু ৫৮ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। বাঁ'প্রান্ত ধরে উঠে বক্সের মধ্যে বল বাড়ান রোনাল্ডো। ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে ৩-১ করেন মার্কোস। তারপরেও হাল ছাড়েনি মহামেডান। শেষ তাস হিসেবে কোয়েসিকে নামান মহামেডান কোচ। কিন্তু এ দিন ভালো খেললেন লাল-হলুদ গোলকিপার রালতে। বেশ কিছু ভালো সেভ করেন তিনি। ৮২ মিনিটের মাথায় বক্সের মধ্যে লং বল ধরে গোল করে ব্যবধান কমান সেই কোয়েসি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি মহামেডান। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে যায় ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এ বারের মতো লিগের স্বপ্ন শেষ হয়ে গেল মহামেডানের। অবশ্য আগামীকাল রেনবোর বিরুদ্ধে খেলতে নামবে লিগের দৌড়ে থাকা আর এক দল পিয়ারলেস। কাল যদি পিয়ারলেস জেতে তাহলে এ বার লিগের ফয়সালা হবে শেষ ম্যাচে।  

```