দ্যুতির 'দ্যুতিতে' মহিলাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জোড়া রুপো ভারতের
দ্য ওয়াল ব্যুরো: লাল কার্ড দেখে ডিসকোয়ালিফাইড হয়ে হিমা দাস হতাশ করলেও হতাশ করেননি দ্যুতি চাঁদ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জোড়া রুপো জিতলেন ভারতের এই স্প্রিন্টার। ১০০ মিটারের পর ২০০ মিটারেও রুপো জিতলেন দ্যুতি।
মহিলাদের ১০০ মিটার দৌড়ে রুপো জিতেছ
শেষ আপডেট: 29 August 2018 12:49
দ্য ওয়াল ব্যুরো: লাল কার্ড দেখে ডিসকোয়ালিফাইড হয়ে হিমা দাস হতাশ করলেও হতাশ করেননি দ্যুতি চাঁদ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জোড়া রুপো জিতলেন ভারতের এই স্প্রিন্টার। ১০০ মিটারের পর ২০০ মিটারেও রুপো জিতলেন দ্যুতি।
মহিলাদের ১০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন আগেই। ২০০ মিটারে ফলস স্টার্ট করায় সেমিফাইনালে ডিসকোয়ালিফাইড হয়ে বাদ পড়েছিলেন হিমা দাস। কিন্তু অন্য অ্যাথলিট দ্যুতি হতাশ করেননি। সেমিফাইনালে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে ওঠেন দ্যুতি। ফাইনালেও দেখা গেল দ্যুতির চমক। মহিলাদের ২০০ মিটার দৌড়েও দ্বিতীয় স্থানে শেষ করলেন দ্যুতি। সেই সঙ্গে জোড়া রুপো পেলেন দ্যুতি চাঁদ।

ফাইনালে ২৩.২০ সেকেন্ড সময়ে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করেন দ্যুতি৷ দ্বিতীয় স্থানে থেকে রেস শেষ করেন তিনি৷ ২২.৯৬ সেকেন্ড সময়ে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে সোনা জেতেন বাহরিনের এদিদয়ং ওদিয়ং৷ সেই সঙ্গে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলিটদের পদকের সংখ্যা বেড়েই চলেছে।
এর আগে মঙ্গলবার ছেলেদের ৮০০ মিটার দৌড়ে সোনা যেতেন মনজিৎ সিংহ। ওই একই ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জেতেন জিনসন জ্যাকসন। তার আগে পুরুষ-মহিলার মিক্সড ৪x১০০ মিটার রিলে দৌড়েও রুপো জেতেন ভারতীয় দল। সেই দলেও ছিলেন হিমা দাস ও দ্যুতি চাঁদ। বাহরিনের কাছেই হারতে হয় তাঁদের।
তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চলতি এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স আশার আলো জোগাচ্ছে ভারতের জন্য।