Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহামেডান সচিবের দৌড়ে দীপেন্দু বিশ্বাস, ঐতিহাসিক সন্ধিক্ষণে ময়দান

দ্য ওয়াল ব্যুরো: যা কথা চলছে তা যদি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে শিগগিরই ইতিহাস ঘটতে চলেছে কলকাতা ময়দানে। মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব হতে পারেন প্রাক্তন ফুটবলার তথা বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস। আর তা যদি সত্যিই হয় তাহ

মহামেডান সচিবের দৌড়ে দীপেন্দু বিশ্বাস, ঐতিহাসিক সন্ধিক্ষণে ময়দান

শেষ আপডেট: 21 June 2020 03:34

দ্য ওয়াল ব্যুরো: যা কথা চলছে তা যদি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে শিগগিরই ইতিহাস ঘটতে চলেছে কলকাতা ময়দানে। মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব হতে পারেন প্রাক্তন ফুটবলার তথা বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস। আর তা যদি সত্যিই হয় তাহলে শতাব্দী প্রাচীন সাদা-কালো শিবিরে এই প্রথম কোনও অ-মুসলিম সচিব পদে আসবেন। দীপেন্দু এখনও ওতপ্রোতভাবে মহামেডানের সঙ্গে জড়িয়ে। ফুটবল টিমের টেকনিক্যাল ডিরেক্টরের পাশাপাশি তিনি ক্লাবেরও সহ-সভাপতি। কিন্তু সচিব হলে তার গুরুত্ব যে আলাদা তা মানছেন অনেকেই। এখন যাঁরা মহামেডানের কর্মকর্তা তাঁদের সংখ্যাগরিষ্ঠ চাইছেন দীপেন্দুকে সচিব করতে। প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ মারা যাওয়ার পরে মহামেডানের বাঁধুনিটাই যেন হারিয়ে গিয়েছে। তার উপর সুলতানের ভাই ইকবাল আহমেদও দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই এই পরিস্থিতিতে ক্লাবের হাল ফেরাতে দীপেন্দুর উপরেই ভরসা রাখতে চাইছেন এই প্রজন্মের মহামেডানের কর্তারা। কেন? মহামেডানের অনেকের বক্তব্য, দীপেন্দুর মধ্যে যে পেশাদারিত্ব রয়েছে তা অনেকের মধ্যে নেই। পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, বড় ব্যবসায়ী হলেই ক্লাব প্রশাসনের পদে থাকা যাবে সেই দিন চলে গিয়েছে। তাই সময়ের সঙ্গে মানসিকতাতেও বদল আনা প্রয়োজন। সন্দেহ নেই দীপেন্দুর পেশাদারিত্ব বহু বাঙালি ফুটবলারের থেকে বেশি। অনেকের মতে, সব ফুটবলার যখন দু'এক বছর বড় ক্লাব খেলে নিশ্চিন্ত জীবনের জন্য একটা পাকা সরকারি চাকরির আশায় থাকেন, দীপেন্দু সেখানে চাকরি ছেড়ে ক্লাব ফুটবলে দাপিয়ে বেরিয়েছেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের পাশাপাশি খেলেছেন মাহিন্দ্রা ইউনাইটেডের হয়েও। খেলার মাঠে ধর্মনিরপেক্ষতার নজির তুলে ধরতেও দীপেন্দুকে সচিব করার বিষয়ে সওয়াল করছেন অনেক তরুণ কর্তা। এখন সাদা-কালো শিবিরের সচিব পদে রয়েছেন মহম্মদ কামারুদ্দিন। তিনিও যে মাঠে পড়ে থেকে টিমের আপদে-বিপদে পাশে থাকতে পারেন তা নয়। সূত্রের খবর, কামারুদ্দিনও সচিবের চেয়ার দীপেন্দুর জন্য ছেড়ে দিতে রাজি। মহামেডান ক্লাবের পুঁজি তাঁদের সমর্থকদের আবেগ। কিন্তু একথা ঠিক যে দশকের পর দশক সাফল্য না থাকায় সেই আবেগও তলানিতে ঠেকেছে। তাই দীপেন্দুকে 'স্ট্রাইকার' করেই সাফল্যের গোলে ফিরতে চাইছে মহামেডান স্পোর্টিং। ইতিমধ্যেই ক্লাব কর্তারা ঘরোয়া আলোচনা সেরে ফেলেছেন বলে খবর। সব ঠিকঠাক থাকলে আগামী কিছুদিনের মধ্যে বসিরহাটের ভূমিপুত্রকে সচিব হিসেবে ঘোষণা করতে পারে ১২৯ বছরের মহামেডান স্পোর্টিং ক্লাব।

```