Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টস করতে নামলেন ধোনি, গর্জন উঠল গ্যালারিতে

দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসেবে ১৯৯ একদিনের ম্যাচ খেলে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। মাহি ভক্তদের মনের দুঃখ এতদিনে কিছুটা কমল। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক হিসেবে টস করতে নামলেন মহেন্দ্র সিং ধোনি। আর তাঁকে দেখেই সমর্থকদের গর্জন উ

টস করতে নামলেন ধোনি, গর্জন উঠল গ্যালারিতে

শেষ আপডেট: 25 September 2018 11:53

দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসেবে ১৯৯ একদিনের ম্যাচ খেলে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। মাহি ভক্তদের মনের দুঃখ এতদিনে কিছুটা কমল। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক হিসেবে টস করতে নামলেন মহেন্দ্র সিং ধোনি। আর তাঁকে দেখেই সমর্থকদের গর্জন উঠল দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস স্টেডিয়ামে। যদিও এই প্রত্যাবর্তন খুব একটা সুখের হলো না ধোনির জন্য। টসে হারলেন তিনি। ফলে শুরুতে বোলিং করতে হবে ভারতীয় দলকে। অধিনায়ক হিসেবে এটি ধোনির ২০০তম ওয়ান ডে ম্যাচ৷ ৬৯৬ দিন পর ভারতীয় দলের নেতৃত্বে ফিরলেন মাহি৷ এই ম্যাচে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক করলেন বোলার দীপক চাহার৷ https://twitter.com/BCCI/status/1044543236172214272 আফগান ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখা গেল। চলতি এশিয়া কাপে প্রথমবারের জন্য দলে এলেন লোকেশ রাহুল৷ এ দিন ওপেনিংয়ে তাঁর সঙ্গে দেখা যেতে পারে আম্বাতি রায়ুডুকে। শুক্রবারের এশিয়া কাপ ফাইনালের কথা মাথায় রেখেই রোহিত-ধাওয়ান সহ একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ শেষ ম্যাচে ভারতের দুই ওপেনার পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন৷ মিডল অর্ডারে সুযোগ পেলেন মনীশ পাণ্ডেও। বোলিং বিভাগে ভুবি-বুমরাহকেও বিশ্রামে পাঠানো হয়েছে। স্পিন বিভাগে খেলছেন না চাহাল৷ ভারত-আফগান ম্যাচে রশিদ ও চাহালের মধ্যে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার একটা লড়াই দেখা যাবে বলে মনে করা হয়েছিল৷ এ দিন সেই ডুয়েল অবশ্য পাওয়া যাচ্ছে না৷ পেস বিভাগে ব্যাটন থাকছে খলিল-সিদ্ধার্থ কৌল জুটির হাতে৷ আফগান ম্যাচে তিন পেসার দুই স্পিনার নিয়ে দল সাজাল ভারত৷ সুপার ফোর আগের দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ফাইনালের টিকিট পাকা করেছে রোহিতরা৷ নিয়মরক্ষার আফগান ম্যাচে তাই মূলত রিজার্ভ বেঞ্চের শক্তিকে পরীক্ষা করে নিতে চলেছে ভারতীয় দল৷ তবে ধোনি টস করতে নামার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন, ফের একবার ধোনির অধিনায়কত্বের মজা নেওয়া যাবে। কেউ বলছেন, আফগানিস্তানের ব্যাড লাক। ধোনির মাথার বিরুদ্ধেই খেলতে হবে তাদের। আবার কেউ রসিকতা করে বলছে, বিরাট বা রোহিত অধিনায়কত্ব করার সময়েও তো ধোনিকে নিজের মাথা খাটাতে হয়। আজ না হয় একটু বেশি খাটাতে হবে।

```