Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোখ লাল, ভাল করে দেখতে পাচ্ছিলেন না,  তাই নিয়েই মাঠে নেমেছিলেন আমনা

দ্য অয়াল ব্যুরো: এটাই বড় ম্যাচ। এটাই ময়দানি আবেগ। এটাই জার্সির প্রতি ভালবাসা। এটাই সমর্থকদের জন্য জীবন বাজি রাখার ঐতিহ্য। বলা ভাল ময়দানি ঐতিহ্য। লাল-হলুদের মিডিও সিরিয়ান আল আমনা রবিবারের বড় ম্যাচে মাঠে নেমেছিলেন ডান চোখে সংক্রমণ নিয়ে। সোমব

চোখ লাল, ভাল করে দেখতে পাচ্ছিলেন না,  তাই নিয়েই মাঠে নেমেছিলেন আমনা

শেষ আপডেট: 3 September 2018 10:48

দ্য অয়াল ব্যুরো: এটাই বড় ম্যাচ। এটাই ময়দানি আবেগ। এটাই জার্সির প্রতি ভালবাসা। এটাই সমর্থকদের জন্য জীবন বাজি রাখার ঐতিহ্য। বলা ভাল ময়দানি ঐতিহ্য। লাল-হলুদের মিডিও সিরিয়ান আল আমনা রবিবারের বড় ম্যাচে মাঠে নেমেছিলেন ডান চোখে সংক্রমণ নিয়ে। সোমবার পর্যন্ত তাঁর চোখ হয়ে রয়েছে টকটকে লাল। চিকিৎসকের বারণ সত্ত্বেও মাঠে নেমেছিলেন। সোমবার ফেসবুক পোস্টে এমনটাই জানালেন এই মিডিও। ওই ফেসবুক বার্তায় বড় ম্যাচ জিততে না পারার জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নেন আমনা। আইজলের হয়ে আইলিগ জেতার পরের বছরই খালিদ জামিলের হাত ধরে লাল-হলুদে এসসেছেন। খালিদের সঙ্গে আপাতত ইস্টবেঙ্গলের সম্পর্ক চুকে গিয়েছে। কিন্তু আমনাকে হৃদয়ে রেখে দিয়েছে লাল-হলুদ গ্যালারি। সোমবার দুপুরে আমনা লেখেন, গত চার দিন ধরে তাঁর চোখে সংক্রমণ। চিকিৎসকরা বলেছিলেন বিশ্রাম নিতে। কিন্তু ম্যাচের গুরুত্ব বুঝে বিশ্রাম নিতে চাননি আমনা। এর আগে বাইচুং ভুটিয়াকে গা পুড়ে যাওয়া জ্বর নিয়ে বড় ম্যাচে মাঠে নামতে দেখেছে কলকাতা। আগের রাতে ৯ বার বমি করবার পর ইঞ্জেকশন নিয়ে মাঠে নামার নজির গড়েছিলেন হোসে র‍্যামিরেজ ব্যারেটো। এ বার সেই তালিকাতে যুক্ত হলো আল আমনার নাম।

```