Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

অবাক কীর্তি রোনাল্ডোর, এক লাফে সাড়ে আট ফুট, কেঁপে উঠল জাল, রইল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: তাঁর হেডের দক্ষতার কথা ফুটবল বিশ্বে সবার জানা। তবে যদি হেড করতে ওঠার জাম্প দেখে প্রতিপক্ষ দলের কোচ বলেন তাঁর জীবন সার্থক, তাহলে সেই গোল বিশেষ তো বটেই। এমনই গোলের সাক্ষী থাকল ফুটবল দুনিয়া। সিরি এ-তে সাম্পদোরিয়ার বিরুদ্ধে জুভ

অবাক কীর্তি রোনাল্ডোর, এক লাফে সাড়ে আট ফুট, কেঁপে উঠল জাল, রইল ভিডিও

শেষ আপডেট: 20 December 2019 13:29

দ্য ওয়াল ব্যুরো: তাঁর হেডের দক্ষতার কথা ফুটবল বিশ্বে সবার জানা। তবে যদি হেড করতে ওঠার জাম্প দেখে প্রতিপক্ষ দলের কোচ বলেন তাঁর জীবন সার্থক, তাহলে সেই গোল বিশেষ তো বটেই। এমনই গোলের সাক্ষী থাকল ফুটবল দুনিয়া। সিরি এ-তে সাম্পদোরিয়ার বিরুদ্ধে জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। কী ভাবে এই গোল তিনি করলেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বুধবার জুভেন্টাসের মুখোমুখি হয়েছিল সাম্পদোরিয়া। ম্যাচ যখন ১-১, ঠিক তখনই দেখা গেল এই বিস্ময় ঘটনা। বাঁ'প্রান্ত ধরে রোনাল্ডোর উদ্দেশে ক্রস করেন অ্যালেক্স স্যান্দ্রো। সেই বলে হেড করতে লাফ দেন রোনাল্ডো। ভিডিও অ্যানালিসিস করে দেখা গিয়েছে স্পটজাম্পের সময় বলে মাথা ছোঁয়াতে ২.৫৬ মিটার বা ৮.৩৯ ফুট উচ্চতায় পৌঁছেছিলেন ৩৪ বছর বয়সী সিআর সেভেন। সেই সময় মাটি থেকে তাঁর পা ৭১ সেন্টিমিটার উপরে ছিল। ওই অবস্থায় শূন্যে ১.৫ সেকেন্ড ছিলেন তিনি। রোনাল্ডোর এই গোলের পর সাম্পদোরিয়ার কোচ ক্লদিয়ো রেনিয়েরি বলেছেন, "এই ধরনের লাফ শুধুমাত্র এনবিএ-তেই দেখা যায়।" জুভেন্টাসের কোচ মৌরিসিয় সাররি তো কোনও ভাষা খুঁজে পাচ্ছেন না এই গোলকে বোঝাতে। আর রোনাল্ডোর কী বক্তব্য? ম্যাচের পর তাঁর শূন্যে ভেসে থাকার সময় শুনে অবাক হয়ে গিয়েছেন সিআর সেভেন নিজেই। তাঁর কথায়, "জেতাটাই আসল কথা। কঠিন ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়েছি। সেই ম্যাচে খুব ভাল একটা গোল করেছি। এতেই আমি খুশি।" এই গোল নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রশংসা। কেউ তো আবার পেলেকে নিয়ে তৈরি 'এসকেপ টু ভিকট্রি' ছবির তুলনাও টেনেছেন। তাঁদের বক্তব্য ওই ছবিতে এভাবে শূন্যে লাফিয়ে গোলের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছিল পেলেকে। সেটাই ফিরিয়ে আনলেন রোনাল্ডো। কেউ আবার বলছেন, এই গোলই প্রমাণ করে দেয় রোনাল্ডো 'গোট' ( গ্রেটেস্ট অফ অল টাইম )। দেখুন সেই ভিডিও https://twitter.com/shaktibhol7/status/1207523003250012160

```