Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাস ভেগাসে সে রাতে ধর্ষণ হয়নি, দুজনের সম্মতিতেই সহবাস হয়েছিল : রোনাল্ডো

দ্য ওয়াল ব্যুরো: মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বললেন ২০০৯ সালে লাস ভেগাসে ক্যাথরিন মায়োরগার সম্মতিতেই তাঁর সঙ্গে সহবাস করেছিলেন সিআর সেভেন। এটা কখনওই ধর্ষণ হতে পারে না। বুধবার রোনাল্ডোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসন সাংবাদিকদের বলেন, র

লাস ভেগাসে সে রাতে ধর্ষণ হয়নি, দুজনের সম্মতিতেই সহবাস হয়েছিল : রোনাল্ডো

শেষ আপডেট: 11 October 2018 11:48

দ্য ওয়াল ব্যুরো: মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বললেন ২০০৯ সালে লাস ভেগাসে ক্যাথরিন মায়োরগার সম্মতিতেই তাঁর সঙ্গে সহবাস করেছিলেন সিআর সেভেন। এটা কখনওই ধর্ষণ হতে পারে না। বুধবার রোনাল্ডোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসন সাংবাদিকদের বলেন, রোনাল্ডো বাধ্য হয়েছেন মুখ খোলার জন্য। তিনি বলেন, " এখন হয়তো সেই সময়ের কোনও প্রমাণ নেই। কিন্তু ২০০৯ সালে লাস ভেগাসে যা হয়েছিল সেটা পুরোপুরি দুজনের সম্মতিতে সহবাস। রোনাল্ডো কোনও মতেই ধর্ষণ করেননি।" ক্যাথরিন মায়োরগা নামের বর্তমানের এক স্কুল শিক্ষিকা কয়েকদিন আগে দাবি করেন, ২০০৯ সালে তাঁকে এক হোটেল রুমে ধর্ষণ করেছিলেন রোনাল্ডো। সেই সময় তিনি সবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়েল মাদ্রিদে যোগ দিয়েছেন। মায়োরগা নাকি সেই সময় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু রোনাল্ডোর পক্ষ থেকে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাপ আসে। এমনকী তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ লাখ ৭৫ হাজার ডলার ট্রান্সফার করা হয়। প্রবল লড়াইয়ের পরও একটা সময় বিচারের আশা ছেড়ে দিয়েছিলেন মায়োরগা। কিন্তু ৯ বছর পর হঠাৎ করে একটি আইন সংস্থার মাধ্যমে ফের মুখ খুলেছেন ক্যাথরিন। এখন তাঁর বয়স ৩৪ বছর। রোনাল্ডোর ৩৩। ক্যাথরিন মায়োরগার অভিযোগ আবার প্রকাশ করেছে জার্মানির একটি ম্যাগাজিন। আর তার পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ধর্ষণের অভিযোগ সামনে আসার পর থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিভিন্ন মাধ্যমে এই ধর্ষণের ঘটনা অস্বীকার করে আসছিলেন। তার নিজের আইনজীবীর মাধ্যমে বলছিলেন, “অভিযোগকারিনী সবার নজরে আসার জন্য এ ধরনের মনগড়া ঘটনার জন্ম দিয়েছে। এটা কোনও ভাবেই সত্য নয়।” এমনকী টুইটারে রোনাল্ডো সরাসরি ধর্ষণের ঘটনা অস্বীকার করেছেন। টুইটারে তিনি লেখেন, “আমি দৃঢ়ভাবে আমার প্রতি ওঠা অভিযোগ অস্বীকার করছি। ধর্ষণ খুবই জঘন্য একটি অপরাধ। আমি নিজেও এ ধরনের অপরাধের ঘোরতর বিরোধী। আমি নিজে চাই এই অভিযোগ থেকে মুক্তি পেতে। এমনকি আমার নামে মিডিয়ায় যে সব অভিযোগ উঠে এসেছে এবং মনগড়া বক্তব্য এসেছে, সেই সব কিছুর বিরোধিতা করছি আমি।” কিন্তু রোনাল্ডোর বিরুদ্ধে ফের নতুন করে পুরনো মামলার ফাইল খুলেছে লাস ভেগাস পুলিশ। এমনকী রোনাল্ডোর সঙ্গে চুক্তিন রাখবেন কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করছেন আন্তর্জাতিক জুতো প্রস্তুতকারক সংস্থা নাইকি। সিআর সেভেনের বর্তমান ক্লাব জুভেন্টাসের শেয়ারও প্রায় ২৯ শতাংশ পড়ে গেছে এই কারণে।

```