দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামকে হাসপাতাল বানানোর প্রস্তুতি শুরু করে দিল ব্রাজিল সরকার। ব্রাজিলের রাষ্ট্রপতি স্বয়ং বলসারেনো করোনা আক্রান্ত হয়েছেন। তারপর ফুটবল আর কফির দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার জরুরি ভিত্তিতে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামকে আইসোলেশন ওয়ার্ড করার সিদ্ধান্ত নিল ব্রাজিল সরকার। একইসঙ্গে সুখবর, করোনা আক্রান্ত আর্সেনাল কোচ মাইকেল আর্তাতা ক্রমশ সুস্থ হয়ে উঠছেন
ব্রাজিল সরকারের ক্রীড়ামন্ত্র জানিয়েছে, মারাকানা স্টেডিয়ামকে সাড়ে তিনহাজার বেডের আইসোলেশন ওয়ার্ড বানানো হচ্ছে। কাজও শুরু হয়ে গিয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।
করোনা আক্রান্ত হওয়ার ঘটনা শুরু হতেই ফুটবলের দেশে বন্ধ হয়ে যায় সমস্ত ডিভিশনের লিগের খেলা। এর আগে ছোট ছোট কিছু স্টেডিয়ামে মেডিক্যাল ইউনিট বসিয়ে চেকআপের কাজ শুরু করেছিল ব্রাজিল সরকার। এবার সিদ্ধান্ত নেওয়া হল মারাকানা হবে আইসোলেশন ওয়ার্ড।
ইংল্যান্ডেও করোনা পরিস্থিতি ভয়াবহ। ফুটবল মাঠের প্রথম তারকা হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন আর্সেনাল.কোচ। তারপরই ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধের সিদ্ধান্ত নেয় ইপিএল কর্তৃপক্ষ। কিন্তু এদিন জানা গেল অনেকটাই সেরে উঠেছেন মাইকেল আর্তাতা।
ইউরোপা কাপে অলিম্পিয়াকাসের বিরুদ্ধে আর্সেনালের খেলার পর দুদিন পর থেকেই অসুস্থ বোধ করেন আর্তাতা। জানান ক্লাব ম্যানেজমেন্টকে। এরপরই জানা যায় অলিম্পিয়াকাসের একাধিক ফুটবলার ও কোচিং স্টাফ করোনা আক্রান্ত হয়ে পড়েন। লালারস পরীক্ষার জানা যায় তাঁরও পজিটিভ। আর্তাতা জানিয়েছেন, এখন তিনি অনেকটাই সুস্থ। তবে দূর্বলতা আছে। এখনও মাস খানেক কোয়ারেন্টাইনে থাকবে বলেই জানিয়েছেন তিনি।