Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জনতার গর্জনে শুরু ১০০ উদযাপন, কিন্তু কোয়েস কোথায়? ইস্টবেঙ্গল কিংফিশারময়

দ্য ওয়াল ব্যুরো: সম্পর্ক যে ভাল যাচ্ছে না তা বোঝাই যাচ্ছিল। শতবর্ষ উদযাপনের শুরুর দিনেই ইস্টবেঙ্গল ক্লাব বনাম বিনিয়োগকারী সংস্থা কোয়েসের ঠাণ্ডা যুদ্ধ দেখে ফেলল ময়দান। প্রশ্ন উঠল সমর্থকদের মধ্যেও। কোথাও নেই কোয়েস। তার বদলে শতবর্ষ উদযাপনের জা

জনতার গর্জনে শুরু ১০০ উদযাপন, কিন্তু কোয়েস কোথায়? ইস্টবেঙ্গল কিংফিশারময়

শেষ আপডেট: 28 July 2019 11:09

দ্য ওয়াল ব্যুরো: সম্পর্ক যে ভাল যাচ্ছে না তা বোঝাই যাচ্ছিল। শতবর্ষ উদযাপনের শুরুর দিনেই ইস্টবেঙ্গল ক্লাব বনাম বিনিয়োগকারী সংস্থা কোয়েসের ঠাণ্ডা যুদ্ধ দেখে ফেলল ময়দান। প্রশ্ন উঠল সমর্থকদের মধ্যেও। কোথাও নেই কোয়েস। তার বদলে শতবর্ষ উদযাপনের জার্সিতে পুরনো স্পন্সর কিংফিশারের নাম। যা সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ক্লাবের আধা কর্তা থেকে অসংখ্য সমর্থকের গায়ে কিংফিশারের জার্সি। মিছিলে যাঁরা ঢাক বাজালেন, তাঁদের গায়েও ওই জার্সি। তাতে লেখা ‘স্বপ্নের শতবর্ষ’। আর তার নীচে বড় বড় করে লেখা কিংফিশার। যে সংস্থার সঙ্গে ক্লাবের কোনও সম্পর্কই নেই, তার নাম কেন জার্সিতে? এ ব্যাপারে অবশ্য কিছুই বলছেন না। তবে ইস্টবেঙ্গল কর্তাদের অনুগামীরা বলছেন, “বোঝার জন্য ইশারাই যথেষ্ট।” কোয়েসের কর্তারাও এ নিয়ে কিছু মুখ খোলেননি। তাহলে কি কোয়েসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া সময়ের অপেক্ষা? এমনটাই মনে করছেন অনেকে। এ দিন সকালে কুমোরটুলি পার্কে লাল-হলুদ জনতার উপস্থিতি ছিল নজর কাড়া। বাইচুং, সুভাষ ভৌমিক, মনোরঞ্জনদের মতো প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। মিছিল শেষ হয় ইস্টবেঙ্গল ক্লাবে। সেখানেই বাইচুং, মনারা মশাল তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক কল্যাণ মজুমদারের হাতে।   কিন্তু মিছিল ফেরত সমর্থকদের একইটাই প্রশ্ন? কোয়েস কোথায়? কিংফিশার কেন?

```