Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বাউন্ডারির হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড! এ কেমন নিয়ম, উঠছে প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো : ১০০ ওভারের টানটান খেলা। তারপর সুপার ওভার। কিন্তু তারপরেও রানের হিসেবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দু'দলকে আলাদা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসেবে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। আর এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া উত

বাউন্ডারির হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড! এ কেমন নিয়ম, উঠছে প্রশ্ন

শেষ আপডেট: 15 July 2019 15:17

দ্য ওয়াল ব্যুরো : ১০০ ওভারের টানটান খেলা। তারপর সুপার ওভার। কিন্তু তারপরেও রানের হিসেবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দু'দলকে আলাদা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসেবে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। আর এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল। আম আদমি থেকে শুরু করে সেলিব্রিটি, সবাই প্রশ্ন তুলছেন আইসিসির নিয়মের দিকে। আগের দিন লর্ডসে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছিলেন, "আমরা তো হারিনি। একটা নিয়মের হিসেবে আমাদের পরাজিত ঘোষণা করা হয়েছে। ফাইনালে যে কেউ জিততে পারত। আমাদের ভাগ্য খারাপ।" তাঁর কথাতেই স্পষ্ট কতটা হতাশ ছিলেন তিনি। ম্যাচ শেষ কিউয়ি ক্রিকেটারদের হতাশা বুঝিয়ে দিচ্ছিল, শুধুমাত্র একটা নিয়মের জন্য এ বারেও রানার্স আপ হয়েই থাকতে হবে তাঁদের, এটা মেনে নিতে পারছিলেন না তাঁরা। https://twitter.com/BrettLee_58/status/1150482278100819969 ম্যাচ শেষ সোশ্যাল মিডিয়ায় শুরু হয় এই নিয়ে সমালোচনা। নেটিজেনদের বক্তব্য, এ তো লটারি খেলা। দু'দলই খেলার মাঠে নিজেদের সবটা দিয়েছে। টানটান খেলা হয়েছে। কিন্তু সুপার ওভারেও যখন তার নিষ্পত্তি হলো না তখন অন্য কিছু করা যেত। কিন্তু এ ভাবে বাউন্ডারির হিসেবে চ্যাম্পিয়ন করা ঠিক হয়নি। কেউ বলছেন, দু'দলকেই জয়ী ঘোষণা করে কাপ শেয়ার করতে পারত আইসিসি। তাহলেই হয়তো ক্রিকেট জিতত। কেউ আবার বলেছেন, বেশিরভাগ সময় দেখে মনে হয়েছে নিউজিল্যান্ডই জিতবে। কিন্তু তারপর হতাশ হতে হয়েছে তাঁদের। এর থেকে আইসিসির অপদার্থতা আবার প্রমাণ হলো। কেউ লিখেছেন, এর থেকে বাজে ভাবে হারলে হয়তো কিউয়ি ক্রিকেটাররা ততটা দুঃখ পেতেন না, যতটা তাঁরা এখন পাচ্ছেন। https://twitter.com/anuragkashyap72/status/1150472873104072704 শুধু সাধারণ মানুষ নন, মুখ খুলেছেন তারকারাও। প্রাক্তন অজি ফাস্ট বোলার ব্রেট লি যেমন বলছেন, "আমি বলতে বাধ্য হচ্ছি, জয়ী দল ঠিক করার এটা খুবই খারাপ নিয়ম। এই নিয়ম বদলানো উচিত।" বলিউডের বিখ্যাত পরিচালক-প্রযোজক অনুরাগ কাশ্যপ লিখেছেন, "ইংল্যান্ড জিতেছে কিছু বোকা নিয়মের জন্য। আসল বিজেতা নিউজিল্যান্ড।" বলিউড অভিনেতা শাহিদ কাপুর আবার লিখেছেন, "এই বিশ্বকাপ দু'দলের মধ্যে ভাগ করে দেওয়া উচিত ছিল। যদি ইংল্যান্ড বেশি বাউন্ডারি মারে, তো নিউজিল্যান্ড বেশি উইকেট নিয়েছে। ২২ জন ক্রিকেটার মাঠে নিজেদের সবটা দিয়েছে। কিন্তু তারপরেও ১১ জনকে বলা হচ্ছে, তাঁরা বেশি ভালো। এটা কীসের নিয়ম।" https://twitter.com/shahidkapoor/status/1150628645821534209 ম্যাচের পর এই ধরণের টুইট বলে দিচ্ছে, আইসিসির নিয়মে তাঁরা কতটা বিরক্ত। এর আগেও একাধিকবার আইসিসির নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। ডাকওয়ার্থ লুইস থেকে শুরু করে একাধিক নিয়মে যে ঘাটতি আছে, তা নিয়ে বারবার সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। আর তার খেসারত দিতে হচ্ছে নিউজিল্যান্ডের মতো দলকে। কিন্তু আইসিসির কানে কথাগুলো ঢুকছে কি!

```