Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'সেরা ভারতীয় দল কোনটা তা বাছার অধিকার তোমার নেই', শাস্ত্রীকে তিরস্কার সিওএ'র

দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড় জীবন থেকে শুরু করে কোচিং জীবন, বরাবরই ডাকাবুকো তিনি। নিজের মনের কথা বলতে কখনও পিছপা হননি। আর এই মন্তব্যের জন্যই বিতর্কে জড়াতে হয়েছে বারেবারে। অস্ট্রেলিয়া সফরের আগেও তাই ভারতের কোচ রবি শাস্ত্রীকে সতর্ক করল বোর্ডের প্

'সেরা ভারতীয় দল কোনটা তা বাছার অধিকার তোমার নেই', শাস্ত্রীকে তিরস্কার সিওএ'র

শেষ আপডেট: 9 November 2018 10:47

দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড় জীবন থেকে শুরু করে কোচিং জীবন, বরাবরই ডাকাবুকো তিনি। নিজের মনের কথা বলতে কখনও পিছপা হননি। আর এই মন্তব্যের জন্যই বিতর্কে জড়াতে হয়েছে বারেবারে। অস্ট্রেলিয়া সফরের আগেও তাই ভারতের কোচ রবি শাস্ত্রীকে সতর্ক করল বোর্ডের প্রশাসনিক কমিটি। গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ হেরেছে বিরাটের ভারত৷ ওয়ান ডে সিরিজেও জয়ের মুখ দেখেনি কোহলি অ্যান্ড কোং৷ এগিয়ে থেকেও সিরিজ হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার৷ কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে তোপ দেগে শাস্ত্রী বলেছিলেন, ‘আমাদের মিডিয়া সব সময়ে দেশের ক্রিকেটার ও দলের সমালোচনা করে থাকে৷ কিন্তু আমি বলছি গত ১৫ বছরে এই দল অন্যতম সেরা সফরকারী দল৷’

আরও পড়ুন সমালোচনার ঝড়, সাফাই গাইলেন বিরাট, বললেন ‘ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি’

শাস্ত্রীর এই মন্তব্যের পরই সমালোচনার মুখর হয়েছিলেন ভারতের প্রাক্তন দুই অধিনায়ক সুনীল গাভাসকার ও সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এ ব্যাপারে শাস্ত্রীকে পরিসংখ্যানে চোখ বোলানোর পরামর্শ দিয়েছিলেন দুই প্রাক্তন অধিনায়কই৷ এ বার সেই পথেই হাটলেন বোর্ডের প্রশাসনিক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই। সম্প্রতি ইংল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে হায়দরাবাদে বৈঠক ডেকেছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসনিক কমিটি ( সিওএ )। উপস্থিত ছিলেন সিওএ প্রধান বিনোদ রাই, সদস্য ডায়ানা এডুলজি, বোর্ডের সিইও রাহুল জহুরি, আইপিএল সিওও হেমাং আমিন, জিএম ( ক্রিকেট অপারেশন ) সাবা করিম, ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি, ওয়ান ডে সহ অধিনায়ক রোহিত শর্মা, টেস্ট সহ অধিনায়ক আজিঙ্ক্যা রাহানে এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ৷ সেখানেই ভারতের সেরা দল কোনটা তা বাছার ক্ষমতা শাস্ত্রীর হাত থেকে কেড়ে নেন বিনোদ রাই৷ তিনি পরিষ্কার জানিয়ে দেন, কোনটা ভারতের সেরা দল, তা ঠিক করবে মানুষ৷ শাস্ত্রীকে সিওএ-এর তরফে জানানো হয়, ‘আমাদের মিটিংয়ের অ্যাজেন্ডা হল আসন্ন অস্ট্রেলিয়া সফর৷ কোনটা সেরা সফরকারী দল সেটা তুমি ঠিক করতে যেও না৷ এটা মানুষ ঠিক করুক৷’ শাস্ত্রীর কোচিংয়ে ইংল্যান্ডের মাটিতে কোহলির ভারত পাঁচ টেস্টের সিরিজ ১-৩ হেরেছে৷ শাস্ত্রী ও কোহলি বোর্ড সদস্য বলেন, ‘তোমরা যা চেয়েছো বোর্ড তা দিয়েছে৷ সেন্ট্রাল কনট্র্যাক্ট, প্র্যাকটিস ফেসিলিটি, সাপোর্ট স্টাফ সব কিছু৷ এর পর বোর্ড তোমাদের কাছে পারফরম্যান্স চায়৷’ চলতি মাসেই অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল৷ চার টেস্টের সিরিজ ছাড়াও তিনটি টি-২০ এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম কোহলি৷ বোর্ডের প্রশাসনিক কমিটির এই তিরস্কারের কোনও প্রভাব ভারতীয় দলের পারফরম্যান্সের উপর পড়বে কিনা সেটাই দেখার।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```