Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মাঞ্জি'র হ্যাটট্রিক, অ্যারোজকে উড়িয়ে আই লিগের উদ্বোধন করল চেন্নাই

দ্য ওয়াল ব্যুরো : আই লিগের প্রথম ম্যাচেই গোলের বন্যা বইলো। ভারতের তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি দল ইন্ডিয়ান অ্যারোজকে উড়িয়ে দিয়ে আই লিগে তাদের অভিযান শুরু করল চেন্নাই সিটি এফসি। স্প্যানিশ স্ট্রাইকার পেড্রো মাঞ্জির হ্যাটট্রিকে অ্যারোজকে ৪-১ গোলে

মাঞ্জি'র হ্যাটট্রিক, অ্যারোজকে উড়িয়ে আই লিগের উদ্বোধন করল চেন্নাই

শেষ আপডেট: 26 October 2018 17:34

দ্য ওয়াল ব্যুরো : আই লিগের প্রথম ম্যাচেই গোলের বন্যা বইলো। ভারতের তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি দল ইন্ডিয়ান অ্যারোজকে উড়িয়ে দিয়ে আই লিগে তাদের অভিযান শুরু করল চেন্নাই সিটি এফসি। স্প্যানিশ স্ট্রাইকার পেড্রো মাঞ্জির হ্যাটট্রিকে অ্যারোজকে ৪-১ গোলে হারিয়ে দিল তারা।

আরও পড়ুন মোহনবাগান মাঠে ইস্টবেঙ্গলের জয়, গ্যালারি থেকে রাস্তায় গড়াল সমর্থকদের সংঘর্ষ

অ্যাওয়ে ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে গেছিল অ্যারোজ। চেন্নাই দল থিতু হওয়ার আগেই খেলার ৪ মিনিটের মাথায় অমরজিৎ সিং কিয়ামের গোলে এগিয়ে যায় তারা। গোল খাওয়ার পরে অবশ্য আক্রমণ শুরু করে চেন্নাই। স্প্যানিশ স্ট্রাইকার পেড্রো মাঞ্জি ও রোমারিও'র যুগলবন্দিতে বারবার গোল করার মতো জায়গায় চলে আসছিল চেন্নাই। অবশেষে ৩২ মিনিটের মাথায় গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ের অসাধারণ প্লেসিংয়ে গোল করেন মাঞ্জি। সমতা ফেরায় চেন্নাই সিটি এফসি। প্রথমার্ধে ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ঝাঁঝ বাড়ায় চেন্নাই। ৪৯ মিনিটের মাথায় আগুয়ান অ্যারোজ গোলকিপার গিলের মাথার উপর দিয়ে চিপ করে দিয়ে দলকে এগিয়ে দেন সেই মাঞ্জি। ৬৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে অ্যারোজ ডিফেন্ডার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় চেন্নাই। ঠাণ্ডা মাথায় নিজের ও দলের হয়ে তিন নম্বর গোল করেন মাঞ্জি। আই লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সবার নজর কাড়েন এই তরুণ স্ট্রাইকার। ৭৫ মিনিটের মাথায় নিজের চতুর্থ গোল পেতে পারতেন তিনি। মাঞ্জির বাঁ পায়ের জোরালো শট গোলকিপার গিল বাঁচালেও ফিরতি বলে গোল করেন অ্যালেজান্দ্রো রোমারিও। ৪-১ ফলে শেষ হয় খেলা। শনিবার মাঠে নামছে দুই প্রধান। দেখার তাঁরাও নিজেদের প্রথম ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে পারেন কিনা।

The Wall-এর ফেসবুক পেজ লিক করতে ক্লিক করুন 


```