Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

চ্যাম্পিয়ন চেন্নাই, ম্যাচ জিতেও লিগ জেতা হলো না ইস্টবেঙ্গলের

দ্য ওয়াল ব্যুরো : শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই। পিছিয়ে পড়েও খেলায় ফিরে আসা। অ্যাওয়ে ম্যাচে গোকুলমকে হারালো ইস্টবেঙ্গল। কিন্তু গোকুলমকে হারিয়েও লিগ জেতা হলো না ইস্টবেঙ্গলের। ঘরের মাঠে মিনার্ভাকে হারিয়ে প্রথম আইলিগ ট্রফি ঘরে তুলল চেন্নাই স

চ্যাম্পিয়ন চেন্নাই, ম্যাচ জিতেও লিগ জেতা হলো না ইস্টবেঙ্গলের

শেষ আপডেট: 9 March 2019 13:30

দ্য ওয়াল ব্যুরো : শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই। পিছিয়ে পড়েও খেলায় ফিরে আসা। অ্যাওয়ে ম্যাচে গোকুলমকে হারালো ইস্টবেঙ্গল। কিন্তু গোকুলমকে হারিয়েও লিগ জেতা হলো না ইস্টবেঙ্গলের। ঘরের মাঠে মিনার্ভাকে হারিয়ে প্রথম আইলিগ ট্রফি ঘরে তুলল চেন্নাই সিটি এফসি। কাটল না ১৫ বছরের খরা। স্বপ্নভঙ্গ লাল-হলুদ সমর্থকদের। মিনার্ভার বিরুদ্ধে খেলার শুরুতেই গোল খেয়ে বসে চেন্নাই। ডিফেন্সের ভুলে ফাঁকা হেড পান মিনার্ভার রোল্যান্ড। বল জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি তিনি। তারপর চেন্নাই খেলায় ফেরার চেষ্টা করলেও মিনার্ভার ডিফেন্স ছিল অটুট। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলেই প্রথমার্ধে চেন্নাইয়ের স্প্যানিশ আর্মাডাকে আটকে রাখে মিনার্ভা। অন্যদিকে গোকুলম কেরালার বিরুদ্ধে কিছুটা ফিকে লাগছিল ইস্টবেঙ্গল মাঝমাঠকে। কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ যতই বলুন, কার্যত ফাইনালের চাপ বোঝা যাচ্ছিল ফুটবলারদের মধ্যে। নইলে কেরালার অ্যাটাকিং থার্ডে এসে লালডানমাওয়াইয়া, ব্র্যান্ডনরা যেরকম ভুল পাস দিলেন, তা সাধারণত দেখা যায় না। নিষ্প্রভ দেখাচ্ছিল মেক্সিকান এনরিকে এসকুইদাকেও। জবি জাস্টিনের অভাব টের পাওয়া যাচ্ছিল। অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলছিল গোকুলম। ডিফেন্স মুজবুত রেখে আক্রমণে উঠছিলেন জোসেফরা। তার মধ্যেই ১৭ মিনিটের মাথায় জোসেফের বুলেট শট দুরন্ত বাঁচান রক্ষিত ডাগর। ৩৭ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ইমানুয়েলের সামনে। কিন্তু সে ক্ষেত্রেও ডাগরের সাহসী গোলকিপিং বাঁচিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধে অবশ্য অনেক বেশি আক্রমণাত্মক দেখায় ইস্টবেঙ্গলকে। ওয়ান টাচ পাস খেলে খেলার গতি বাড়িয়ে দেয় লালরিনডিকা, কোলাডোরা। অন্যদিকে ম্যাচে ফেরে চেন্নাই সিটিও। বক্সের মধ্যে মিনার্ভা ডিফেন্ডার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় চেন্নাই। স্পট থেকে ঠান্ডা মাথায় গোল করে সমতা ফেরান পেড্রো মানজি। এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনেও। ৬১ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডিডিকার শট পোস্টে লেগে ফেরে। তারপর কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়। কিন্তু সামাদ, এনরিকেরা সেই সুযোগ থেকে ফসল তুলতে পারেনি। ৭০ মিনিটের মাথায় বক্সের মধ্যে বল পেয়ে বাঁ পায়ের দুরন্ত শটে গোকুলমকে এগিয়ে দেন মার্কাস জোসেফ। অন্যদিকে ৬৬ মিনিটের মাথায় কর্নার থেকে দুরন্ত হেডে বল জালে জড়িয়ে দেন চেন্নাইয়ের তরুণ ফুটবলার গৌরব বোহরা। ফলে ২-১ গোলে এগিয়ে যায় চেন্নাই সিটিএফসি। এই সময় জোড়া পরিবর্তন করেন লাল-হলুদ কোচ। নামান টনি ডোবালে ও বালি গগনদীপকে। তার ফলও মেলে। ৭৮ মিনিটের মাথায় টনি ডোবালের ক্রস থেকে বালি গগনদীপ হেড করতে উঠলে তাঁকে ফাউল করেন গোলকিপার অর্ণব দাসশর্মা। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করে সমতা ফেরান স্যান্টোস কোলাডো। ৮৫ মিনিটের মাথায় কোলাডোর ক্রস থেকে হেড করেন ডানমাওয়াইয়া। অর্ণব দাসশর্মা সেই বল আটকালেও ফিরতি বলে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ডানমাওয়াইয়া। তারপরেও দুইপক্ষ কিছু সুযোগ তৈরি করলেও গোল আসেনি। শেষদিকে মাঝেমধ্যেই ফুটবলারদের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে অতিরিক্ত সময়ে কর্নার থেকে হেডে ফের গোল করেন চেন্নাইয়ের গৌরব বোহরা। ৩-১ গোলে এগিয়ে যায় চেন্নাই। আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি মিনার্ভার। শেষ পর্যন্ত চেন্নাই ৪৩ ও ইস্টবেঙ্গল ৪২ পয়েন্টে লিগ শেষ করে। মাত্র এক পয়েন্টের জন্য ইস্টবেঙ্গলের হাতছাড়া হলো আইলিগ।

```