Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা লিগ, ডুরান্ডের নতুন সূচি, একাধিক বদল দুই প্রধানের ম্যাচে

দ্য ওয়াল ব্যুরো: ফের বদল করা হলো ডুরান্ডের সূচিতে। রাজ্য সরকার আগেই জানিয়েছিল ১১ থেকে ১৩ অগস্টের মধ্যে যুবভারতীতে কোনও ম্যাচের আয়োজন করা যাবে না। তাই কিছু ম্যাচে বদল করা হয়েছে। বদল হয়েছে তিন প্রধানের খেলার দিন ও সময়েও। সেই সঙ্গে ঘরোয়া লিগের

কলকাতা লিগ, ডুরান্ডের নতুন সূচি, একাধিক বদল দুই প্রধানের ম্যাচে

শেষ আপডেট: 26 July 2019 14:00

দ্য ওয়াল ব্যুরো: ফের বদল করা হলো ডুরান্ডের সূচিতে। রাজ্য সরকার আগেই জানিয়েছিল ১১ থেকে ১৩ অগস্টের মধ্যে যুবভারতীতে কোনও ম্যাচের আয়োজন করা যাবে না। তাই কিছু ম্যাচে বদল করা হয়েছে। বদল হয়েছে তিন প্রধানের খেলার দিন ও সময়েও। সেই সঙ্গে ঘরোয়া লিগের সূচিতেও হয়েছে রদবদল। আগে ঠিক ছিল ২ অগস্ট মোহনবাগান ও মহানেডান স্পোর্টিং-এর মধ্যে ম্যাচ দিয়েই শুরু হবে ডুরান্ড। দিন একই থাকলেও সময় বদল করা হয়েছে। যুবভারতীতে দুপুর ৩টের বদলে সন্ধ্যা ৬টায় হবে ম্যাচ। ইস্টবেঙ্গল নিজেদের প্রথম ম্যাচ খেলবে পরের দিন, অর্থাৎ ৩ অগস্ট। বিকেল ৩টের সময় নিজেদের মাঠেই আর্মি রেড দলের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। পরের ম্যাচ জামশেদপুর এফসি'র বিরুদ্ধে ৬ অগস্ট ফের নিজেদের মাঠে খেলবে তারা। তবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ পিছিয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল মাঠে ১৩ অগস্ট হওয়ার কথা ছিল সেই ম্যাচ। বদলে ১৪ অগস্ট যুবভারতীতে সন্ধ্যা ৬টার সময় হবে সেই ম্যাচ। পড়শি ক্লাবেরও সূচিতে কিছু বদল হয়েছে। ৮ অগস্ট মোহনবাগান মাঠেই এটিকের সঙ্গে ম্যাচ ছিল তাদের। সেই ম্যাচ পিছিয়ে ১৩ অগস্ট করা হয়েছে। মোহনবাগান মাঠেই দুপুর ৩টে থেকে হবে সেই ম্যাচ। ১০ অগস্টের মোহনবাগান ও ইন্ডিয়ান নেভির মধ্যে ম্যাচও পিছিয়ে গিয়েছে। ১৭ অগস্ট যুবভারতীতে সন্ধ্যা সাড়ে ৬টায় হবে সেই ম্যাচ। বদল হয়েছে তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং-এর সূচিতেও। ৫ অগস্ট ইস্টবেঙ্গল মাঠে এটিকের সঙ্গে খেলা ছিল সাদা-কালো ব্রিগেডের। সেই খেলা ১৬ অগস্ট সন্ধ্যা ৬টার সময় যুবভারতীতে হবে। আবার এগিয়ে নিয়ে আসা হয়েছে ম্যাচের দিনও। ১৪ অগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচ এগিয়ে আনা হয়েছে। ১০ অগস্ট বিকেল ৩টের সময় মোহনবাগান মাঠে হবে সেই ম্যাচ। জানানো হয়েছে, একই সময়ে কলকাতা লিগ চলার জন্যই এই বদল করা হয়েছে। বদল হয়েছে সেমিফাইনালের সূচিতেও। আগে ঠিক ছিল ২০ অগস্ট হবে দুটি সেমিফাইনাল। নতুন সূচিতে জানানো হয়েছে, ২১ অগস্ট বিকেল ৩টে ও সন্ধ্যা সাড়ে ৭টায় হবে দুটি সেমিফাইনাল। ২৪ অগস্টই আগের সূচি মেনে হবে ফাইনাল। তবে সময় এখনও জানানো হয়নি। কলকাতা লিগের সূচিতেও বদল করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ৫ তারিখে মোহনবাগান প্রথম ম্যাচ খেলতে নামবে পিয়ারলেসের বিরুদ্ধে। দুপুর ৩টার সময়ে নিজেদের মাঠেই খেলবে তারা। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৯ তারিখে। নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের বিপক্ষে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ২২ তারিখ পর্যন্ত সূচি জানানো হয়েছে কলকাতা লিগের। এই সময়ের মধ্যে দুই প্রধান ২টো করে ম্যাচ খেলবে।

```