Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিয়ারলেসকে হারিয়ে লিগ শীর্ষে মহামেডান

দ্য ওয়াল ব্যুরো: প্রধান অস্ত্র আনসুমানা ক্রোমাকে ছাড়াই এ দিন নামতে হয়েছিল জহর দাসের পিয়ারলেসকে। কিন্তু মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হল ঘরোয়া লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা দলটিকে। দীপেন্দু বিশ্বাসের ছেলেরা পিয়ারলেসকে হারা

পিয়ারলেসকে হারিয়ে লিগ শীর্ষে মহামেডান

শেষ আপডেট: 23 September 2019 11:13

দ্য ওয়াল ব্যুরো: প্রধান অস্ত্র আনসুমানা ক্রোমাকে ছাড়াই এ দিন নামতে হয়েছিল জহর দাসের পিয়ারলেসকে। কিন্তু মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হল ঘরোয়া লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা দলটিকে। দীপেন্দু বিশ্বাসের ছেলেরা পিয়ারলেসকে হারাল ২-০ গোলে। সাদা কালো শিবিরের হয়ে গোল করেন করিম ওমেলোজা এবং সান্দে। এই ম্যাচ হারের ফলে পিয়ারলেসকে লিগের লড়াইয়ে চাপে পড়ে যেতে হল। একই সঙ্গে এক ম্যাচ বেশি খেলে মহামেডান উঠে এল লিগ টেবিলের শীর্ষে। মহামেডানের পয়েন্ট দাঁড়াল ১০ ম্যাচে ১৯। পিয়ারলেস ৯ম্যাচ খেলে হল ১৭। লিগের দরজা খোলা রইল লাল-হলুদের জন্যও। এ দিন পিয়ারলেস খেলার শুরুর দিকেই এগিয়ে যেতে পারত। পেনাল্টি পেয়েও তা থেকে গোল করতে ব্যর্থ হন জিতেন মুর্মু। কিন্তু তারপর খেলা ধরে নেয় মহামেডান। নিজেদের মাঠে গ্যালারি ভরা সমর্থকদের সামনে জয় ছিনিয়ে নিল সাদা-কালো শিবির। এ দিন পিয়ারলেসের আক্রমণ ভাগে একা পড়ে গিয়েছিলেন অ্যান্টনি উলফ। বারবার সামনে এল ক্রোমার অভাব।

```