Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলের কাছে বাবার হার, ময়দানে নতুন ইতিহাস

দ্য ওয়াল ব্যুরো: একদিকে মহামেডান স্পোর্টিং বেঞ্চে ময়দানের পোড় খাওয়া কোচ রঘু নন্দী। অন্যদিকের এরিয়ানের কোচ তরুণ রাজদীপ নন্দী। সম্পর্কে বাবা-ছেলে। বুধবার বারাসাত স্টেডিয়ামে এমনই দ্বৈরথের সাক্ষী থাকল কলকাতার ফুটবল প্রেমী দর্শকেরা। নব্বই মিনিটে

ছেলের কাছে বাবার হার, ময়দানে নতুন ইতিহাস

শেষ আপডেট: 8 August 2018 15:02

দ্য ওয়াল ব্যুরো: একদিকে মহামেডান স্পোর্টিং বেঞ্চে ময়দানের পোড় খাওয়া কোচ রঘু নন্দী। অন্যদিকের এরিয়ানের কোচ তরুণ রাজদীপ নন্দী। সম্পর্কে বাবা-ছেলে। বুধবার বারাসাত স্টেডিয়ামে এমনই দ্বৈরথের সাক্ষী থাকল কলকাতার ফুটবল প্রেমী দর্শকেরা। নব্বই মিনিটের লড়াইয়ের পর অবশেষে শেষ হাসি হাসলেন ছেলে রাজদীপ নন্দী। মহামেডান স্পোর্টিংকে ১-০ গোলে হারালো এরিয়ান। খেলার শুরু থেকেই অবশ্য আধিপত্য ছিল মহামেডান স্পোর্টিংয়ের। প্রসেনজিৎ, বাজি আরমান্ডরা একের পর এক আক্রমণ শানাচ্ছিলেন এরিয়ান বক্সে। বেশ কিছু ভালো সেভ করতে হয় এরিয়ান গোলকিপারকে। মাঝেমধ্যে প্রতিআক্রমণে উঠছিল এরিয়ান। ২৯ মিনিটের মাথায় টওরে'র দূরপাল্লার জোরালো শট বাঁচান এরিয়ান গোলকিপার। ৩৭ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে গোল করে এরিয়ানকে এগিয়ে দেন ইমানুয়েল। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে মহামেডান। গত ম্যাচের নায়ক প্রসেনজিতের জোরালো শট বাঁচান এরিয়ান গোলকিপার। আমিনুলের হেড বারে লেগে ফিরে আসে। এরমধ্যেই মোক্ষম চাল চালেন রাজদীপ। অভিজ্ঞ ডিফেন্ডার বেলো রাজ্জাককে নামিয়ে দেন তিনি। ডিফেন্স নেতৃত্ব দিতে শুরু করেন বেলো। ফলে চেষ্টা করেও গোল করতে পারেনি মহামেডান। ০-১ গোলে হারতে হয় তাদের। এই হারের ফলে লিগের দ্বিতীয় ম্যাচেই পদস্খলন হলো সাদা-কালো বাহিনীর। অন্যদিকে বাবাকে টেক্কা দিয়ে রাজদীপ প্রমাণ করলেন বাবার মতোই ময়দানে দাপিয়ে কোচিং করাতে এসেছেন তিনি।

```