Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ভবানীপুরের সঙ্গে ড্র, লিগের লড়াই কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচে নাটকের পর নাটক হল কল্যাণী স্টেডিয়ামে। কিন্তু জয় এল না লাল-হলুদের। দু'বার এগিয়ে গিয়েও গোল হজম। ২-২ ড্র করে ঘরোয়া লিগের লড়াই কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল। এ দিন খেলার শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

ভবানীপুরের সঙ্গে ড্র, লিগের লড়াই কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 16 September 2019 11:03

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচে নাটকের পর নাটক হল কল্যাণী স্টেডিয়ামে। কিন্তু জয় এল না লাল-হলুদের। দু'বার এগিয়ে গিয়েও গোল হজম। ২-২ ড্র করে ঘরোয়া লিগের লড়াই কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল।

এ দিন খেলার শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৬ মিনিটের মাথায় পিন্টু মাহাতোর জোরালো ইনস্টেপে ১-০ করে ইস্টবেঙ্গল। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে ছিল লাল-হলুদ। কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য ভবানীপুর। শঙ্করলাল চক্রবর্তীর টিম যেন ঝলসে উঠল। ৫৯ মিনিটে ভবানীপুরকে সমতায় ফেরান প্রাক্তন মোহনবাগান খেলোয়াড় কামো। ৮২ মিনিটে কোলাডোর ফ্রিকিক থেকে অসামান্য সাইড ভলিতে লাল-হলুদের হয়ে ২-১ করেন বোরহা গোমেজ। ৮৪ মিনিটে ফের ভনীপুরকে সমতায় ফেরান জগন্নাথ সাহা।

এ দিন সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে খেলতে নেমেছিল দুই দল। দু'দলেরই ছিল ৭ ম্যাচে ১৩। খেলা ড্র হওয়ায় দু'দলই দাঁড়াল ৮ ম্যাচে ১৪ পয়েন্টে। কিন্তু গোল পার্থক্যে ভবানীপুর উঠে এল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। অনেকটা সুবিধে হয়ে গেল পিয়ারলেসের। এখন দেখার কোন পথে এগোয় ঘরোয়া লিগ। ৫৮-র ইস্টার্ন রেলের পর আবার কোনও ছোট দল এই শিরোপা পায় কিনা।

```