কী বুদ্ধি! ম্যাচ জেতার জন্য এক ওভারে দিলেন ৭৭ রান, কিন্তু জিতলেন কি?
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৩৬ রানের রেকর্ড আছে যুবরাজ সিং ও হর্সেল গিবসের। কিন্তু তাই বলে এক ওভারে ৭৭ রান! শুনতে অবিশ্বাস্য মনে হলেও আদতে এই ঘটনা ঘটেছে ক্রিকেট মাঠে।
১৯৯০ সালের ফেব্রুয়ারি মাস। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিক
শেষ আপডেট: 18 November 2018 11:09
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৩৬ রানের রেকর্ড আছে যুবরাজ সিং ও হর্সেল গিবসের। কিন্তু তাই বলে এক ওভারে ৭৭ রান! শুনতে অবিশ্বাস্য মনে হলেও আদতে এই ঘটনা ঘটেছে ক্রিকেট মাঠে।
১৯৯০ সালের ফেব্রুয়ারি মাস। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে শেল ট্রফির ম্যাচ চলছে। মুখোমুখি দুই দল ওয়েলিংটন ও ক্যান্টারবেরি। সিজনের শেষ ম্যাচ জিতলেই ট্রফি পাকা ওয়েলিংটনের।
খেলার শেষ দিনে ক্যান্টারবেরির জন্য ২৯১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ওয়েলিংটন। ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানের মধ্যে ৮ উইকেট পড়ে যায় ক্যান্টারবেরির। সেখান থেকে খেলা ধরেন লি জার্মান ও রজার ফোর্ড। উইকেট বাঁচিয়ে ধীরে খেলতে থাকেন তাঁরা। লক্ষ্য ছিল ড্র করা।
সেই অবস্থায় জেতার জন্য একটা প্ল্যান করেন ওয়েলিংটনের অধিনায়ক মরিসন ও উইকেট কিপার ম্যাকস্কুইনি। ব্যাটসম্যান বের ভ্যান্সকে বল করতে পাঠান তাঁরা। উদ্দেশ্য ছিল এক ওভারে কিছু বেশি রান দেবেন ভ্যান্স। যাতে জেতা সম্ভব মনে করে চালিয়ে খেলতে যান দুই ব্যাটসম্যান। সেই সুযোগে বাকি দুই উইকেট তুলে নেবেন বোলাররা। কিন্তু অধিনায়ক মরিসন ভাবেননি তাঁর এই সিদ্ধান্তের ফলে কী হতে চলেছে পরের ওভারে?
ভ্যান্স যখন বল করতে শুরু করেন তখন ক্যান্টারবেরির রান ছিল ৮ উইকেটে ১৯৬। লি জার্মান ৭৫ রানে ব্যাট করছিলেন। সেই ওভারে মোট ২২ টি বল করেন ভ্যান্স। তার মধ্যে ১৭ টি ছিল নো বল। লি জার্মান সেই ওভারে ২০ টি বল খেলেন ও ৭০ রান করেন। তারমধ্যে ছিল ৫ টি চার ও ৮ টি ছয়। মোট ৭৭ রান এক ওভারে দেন ভ্যান্স। সেই ওভারে রান এসেছিল খানিকটা এ ভাবে- ০৪৪৪৬৬৪৬১৪১০৬৬৬৬৬০০৪০১।
অবস্থা এমনই হয়েছিল যে স্কোরাররাও বলের হিসেব রাখতে পারছিলেন না। পরিস্থিতি সামলাতে দর্শকদের সঙ্গে কথা বলতে হয় তাঁদের। আর তাই ৫ টি বৈধ বলেই ওভার শেষ হয়ে যায়। ওই এক ওভারে ক্যান্টারবেরির রান পৌঁছে যায় ২৭৩ রানে। এক ঝটকায় হারের ভ্রূকুটি ঢুকে পড়ে ওয়েলিংটিন সমর্থকদের মনে।
তবে শেষ অবদি ফাটকা কাজে লেগে গেছিল অধিনায়ক মরিসনের। পরের ওভারে ফের মারতে গিয়ে আউট হয়ে যান লি জার্মান। পরের উইকেটও পড়ে যায় ওই ওভারেই। ১৫ রানে ম্যাচ জিতে যায় ওয়েলিংটন। পরে এক সাক্ষাৎকারে অধিনায়ক মরিসন বলেছিলেন, তিনি ভাবতেই পারেননি ভ্যান্স এক ওভারে ৭৭ রান দিয়ে দেবেন। তাই তারপরে আর কোনও দিন হাত ঘোরাতে দেখা যায়নি বের ভ্যান্সকে।