Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা ক্লাসিকো: লাল-হলুদ জনতার কাছে জাদুকর ম্যানড্রেক আলেজান্দ্রোই, হ্যাটট্রিক হবে?

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ২ সেপ্টেম্বর ঘরোয়া লিগের ডার্বি তিনি দেখেছিলেন গ্যালারিতে বসে। দেখেছিলেন লাল-হলুদ আর সবুজ মেরুন গ্যালারি। দেখেছিলেন পিছিয়ে পড়া ইস্টবেঙ্গলের মরিয়া হয়ে ফিরে আসা। শঙ্করলালের মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেছিল সুভাষ ভৌমিকে

কলকাতা ক্লাসিকো: লাল-হলুদ জনতার কাছে জাদুকর ম্যানড্রেক আলেজান্দ্রোই, হ্যাটট্রিক হবে?

শেষ আপডেট: 31 August 2019 14:01

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ২ সেপ্টেম্বর ঘরোয়া লিগের ডার্বি তিনি দেখেছিলেন গ্যালারিতে বসে। দেখেছিলেন লাল-হলুদ আর সবুজ মেরুন গ্যালারি। দেখেছিলেন পিছিয়ে পড়া ইস্টবেঙ্গলের মরিয়া হয়ে ফিরে আসা। শঙ্করলালের মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেছিল সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গল। তারপর আই লিগের দুই লেগের ডার্বিতেই তাঁর ম্যাজিক দেখেছিল ইস্টবেঙ্গল জনতা। প্রথমটা ১৬ ডিসেম্বর। তারপর ২৭ জানুয়ারি। রবিবার কী করবেন? হ্যাট্রিক হবে আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়ার? সে হবে কি হবে না তা তো বোঝা যাবে রবিবার বিকেলে পাঁচটা নাগাদ। কিন্তু সমর্থকদের মধ্যে আশা ভরসার গোটা জায়গাটা জুড়ে তিনিই। স্যার আলেজান্দ্রো। তিনিই তো ৩৩ মাস পর গত মরসুমে প্রথম ডার্বি জয়ের স্বাদ দিয়েছিলেন। তিনিই তো ভেঙে দিয়েছিলেন ‘সনি মাঠে থাকলে মোহনবাগান হারে না’ সবুজ-মেরুন মিথ। দেড় দশক পর আই লিগের দুই পর্বের ডার্বি জয়ের রেকর্ড গড়েছিলেন তিনিই। তাই আবেগের ম্যাচে তিনিই যেন সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন। স্পেনের বড় ম্যাচকে এল ক্লাসিকো বলে গোটা দুনিয়া। রবিবার কলকাতা ক্লাসিকো। দুই ডাগ আউটে দুই স্প্যানিশ কোচ। আর দুই দলে এতজন করে স্প্যানিশ ফুটবলার। পর্যবেক্ষকদের মতে, ম্যাচে ফারাক গড়বেন তাঁরাই। শেষ ডার্বিটা মনে পড়ে? সনি নর্ডি যেখানে, লালরাম চুলোভা সেখানে। ছিনে জোঁকের মতো লেগে ছিলেন গোটা ম্যাচ। মোহন মাঝ মাঠে খেলা তৈরি করার মোক্ষম অস্ত্র ওমরকে বোতলবন্দি করে রেখেছিলেন কাশিম আইদারা। আর আক্রমণ ভাগে ফুল ফোটাচ্ছিলেন জবি জাস্টিন, কোলাডো, টনি ডোভালেরা। তাঁর সেই স্ট্র্যাটেজিতেই লাল-হলুদ আবির উড়েছিল যুবভারতীর আকাশে। এ বার চুলোভা বাগানে। জবিও নেই। কী করবেন আলেজান্দ্রো? ময়দান বলছে প্রতিটা বড় ম্যাচ একজন করে তারকার জন্ম দেয়। এ ম্যাচে কোনও পরিসংখ্যান চলে না। নতুন রেকর্ড তৈরি হয়। এ ম্যাচে কেউ এগিয়ে বা পিছিয়ে থাকে না। এটা সব কিছুর থেকে আলাদা। শেষ মুহূর্তে পরিকল্পনায় বড়সড় কোনও বদল না করলে প্রথম একাদশে তিন বিদেশি হিসেবে ক্রিসপে, কাশিম এবং হাইমে কোলাডোকেই খেলাবেন ইস্টবেঙ্গল কোচ। সে বার যেমন ওমরকে আটকে রেখেছিলেন কাশিম, এ বারও হয়তো তাঁর দায়িত্ব থাকবে বেইতিয়াকে আটকে দেওয়ার। সে বার যেমন চুলোভাকে লাগিয়ে রেখেছিলেন সনির পিছনে। এ বার হয়তো আসির আখতারের মতো কোনও ডিফেন্ডারকে ভিড়িয়ে দেবেন সালভা চামোরোকে রুখতে। দুইটি বড় ম্যাচে আলেজান্দ্রো বুঝে গিয়েছেন, শুধু ভাল ফুটবল নয়। এই ম্যাচে জয়টাই শেষ কথা। আর সমর্থকরা ধরে নিয়েছেন তাঁদের ম্যানড্রেক আলেজান্দ্রোই। তাঁর হাতেই আছে জাদু কাঠি।

```