Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুমরাহর পর এ বার ইশান্ত, সাবাইনা পার্কে জোড়া রেকর্ড ভারতের

দ্য ওয়াল ব্যুরো : যত দিন যাচ্ছে, যেন আরও মজবুত হচ্ছে ভারতের বোলিং আক্রমণ। জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা ও মহম্মদ শামির ভয়ঙ্কর বোলিংয়ে ধরাশায়ী হয়ে পড়ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং আক্রমণ। প্রথম টেস্টে ৩১৮ রানের বিরাট জয়ের পর দ্বিতীয় টেস্টেও বড়

বুমরাহর পর এ বার ইশান্ত, সাবাইনা পার্কে জোড়া রেকর্ড ভারতের

শেষ আপডেট: 2 September 2019 17:29

দ্য ওয়াল ব্যুরো : যত দিন যাচ্ছে, যেন আরও মজবুত হচ্ছে ভারতের বোলিং আক্রমণ। জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা ও মহম্মদ শামির ভয়ঙ্কর বোলিংয়ে ধরাশায়ী হয়ে পড়ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং আক্রমণ। প্রথম টেস্টে ৩১৮ রানের বিরাট জয়ের পর দ্বিতীয় টেস্টেও বড় জয়ের দিকে এগোচ্ছে ভারত। এরই মধ্যে একই টেস্টে দুটি রেকর্ড হলো ভারতীয় বোলারদের। প্রথমে বুমরাহর হ্যাটট্রিকের পর এ বার কপিল দেবের রেকর্ড ভাঙলেন ইশান্ত শর্মা। প্রথম ইনিংসে বুমরাহ এক্সপ্রেসে তছনছ হয়ে গিয়েছিল ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ। মাত্র ২২ রানে ৫ উইকেট পড়ে যায় তাঁদের। পাঁচটি উইকেটই নেন বুমরাহ। তবে সেটা রেকর্ড নয়। রেকর্ড হয় হ্যাটট্রিকে। পরপর তিন বলে ড্যারেন ব্র্যাভো, ব্রুকস ও রস্টন চেজকে আউট করেন বুমরাহ। হরভজন সিং ও ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন বুমরাহ। শেষ পর্যন্ত ২৭ রানে ৬ উইকেটে শেষ হয় বুমরাহর বোলিং ফিগার। প্রথম ইনিংসে বুমরাহর পর রেকর্ড ভাঙলেন ইশান্ত। তাও আবার কিংবদন্তী ভারতীয় অলরাউন্ডার তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের রেকর্ড। ইনিংসের ৪৭ তম ওভারে ৫ রানের মাথায় হ্যামিলটনকে আউট করার সঙ্গে সঙ্গে এই রেকর্ড ভাঙেন তিনি। এই উইকেটের সঙ্গেই টেস্টে দেশের বাইরে ১৫৬ উইকেট নিলেন ইশান্ত। এতদিন এই রেকর্ড ছিল কপিল দেবের দখলে। টেস্টে দেশের বাইরে তাঁর ১৫৫ উইকেট ছিল। তিন নম্বরে রয়েছেন জাহির খান। দেশের বাইরে তাঁর উইকেটের সংখ্যা ১৪৭। বর্তমানের বোলারদের মধ্যে দেশের বাইরে মহম্মদ শামির উইকেটের সংখ্যা ১০১। অবশ্য কপিল দেবের উইকেট ভাঙলেও এখনও ভারতীয় বোলারদের তালিকায় দু'নম্বরেই রয়েছেন ইশান্ত। এক নম্বরে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা টেস্ট বোলার অনিল কুম্বলে। দেশের বাইরে তাঁর উইকেটের সংখ্যা ২০০। অবশ্য এই রেকর্ড ভাঙারও সুযোগ রয়েছে ইশান্তের সামনে। কারন তাঁর বয়স এখন ৩১। এই রকম ফর্মে থাকলে এখনও বেশ কিছু টেস্ট খেলবেন তিনি। তাই দেশের বাইরে সর্বাধিক টেস্ট শিকারির তালিকায় ভারতীয় বোলারদের মধ্যে ফার্স্ট বয় হতেই পারেন ইশান্ত।

```